শিরোনাম
◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২১, ০৪:১৯ দুপুর
আপডেট : ০৬ এপ্রিল, ২০২১, ০৪:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নারায়ণগঞ্জে লঞ্চ ডুবিতে:সন্তানকে বুকে নিয়ে চিরনিদ্রায় মা

মনজুর অনিক:[২] বুকের মানিক বুকে নিয়ে শান্তিতে ঘুমিয়ে আছে মা। ঘুম ভাঙ্গবেনা আর কখনো। হাজার বার ডাকলেও আর একটি শব্দও বের হবে না আর কোনদিন। সেই মা নিজ শিশু সন্তানকে আকড়ে রেখেই চিরনিদ্রায় চলে গেলেন। এমননি এক মর্মান্তিক মৃত্যু ঘটেছে নারায়ণগঞ্জ শীতলক্ষ্যা নদীতে।

[৩] মা ও ছেলে একসাথে জড়িয়ে থাকাবস্থায় একটি জোড়া মরদেহ উদ্ধার করার পরপরই চিত্রপটে ভেসে উঠে মমতাময়ী এক মায়ের আত্মত্যাগ। শীতলক্ষ্যায় লঞ্চ ডুবিতে উদ্ধার হওয়া মা সন্তানের এ দৃশ্য দেখে কেউই চোখের পানি ধরে রাখতে পারলেন না।

[৪] কাঁদলেন উদ্ধাকারী কর্মী থেকে শুরু করে মিডিয়া কর্মীরা। কোলের সন্তানকে আকড়ে ধরে ইহকাল ত্যাগ করা এ মায়ের প্রতি রইলো লাল সালাম। মহান সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থণা রইলো, হে আল্লাহ মা ও সন্তানকে তুমি বেহেস্তের শ্রেষ্ঠতম স্থানে অধিষ্ঠিত করো। নিহত মা ও ছেলে মুন্সিগঞ্জের চর অঞ্চলের বাসিন্দা।

[৫] উল্লেখ্য,গত রবিবার সন্ধ্যায় একটি কার্গো জাহাজ মুন্সীগঞ্জমূখী যাত্রীবাহি এমএল সাবিত আল হাসান নামের লঞ্চ ধাক্কা দিয়ে ডুবিয়ে দেয়। লঞ্চ থেকে সাতরিয়ে কেউ কেউ উঠতে পারলেও অনেকেই লঞ্চের সাথেই গভীর পানিতে নিমজ্জিত হয়ে যায়।

[৬] ওই লঞ্চে প্রায় অর্ধশতাধিক জন যাত্রী ছিল। ৩০টি উদ্ধারকৃত লাশের সারিতে রয়েছে এ মা ও শিশু সন্তান। তবে এদের মধ্যে মা ও ছেলের এমন হৃদয় বিদারক মরদেহ দু’টি উদ্ধারের পর বেশ কাঁদলেন উদ্ধার কর্মীরা।

[৭] বললেন, মায়ের এক ধার ধুধের দাম কাটিয়া গতরের চাম, পাপোস বানাইলেও শোধ হবে না। এমন দরদী ভবে আর পাব না আমার মা মাগো। জীবনে অনেক লাশউ উদ্ধার করেছেন কিন্তু মমতাময়ী এ মায়ের আত্ম বলিদান কোন দিন ভুলতে পারবো না।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ