শিরোনাম
◈ এক মাসে সুশাসনের বার্তা: জনআস্থায় এগোচ্ছে সরকার ◈ ‘লঞ্চের নির্ধারিত ভাড়ার থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার’ ◈ ইরান থেকে ২৫০ বাংলাদেশিকে ফেরাতে সরকারের উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় শীর্ষ নেতাদের মৃত্যু, কড়া বার্তা ইরানের ◈ দুইটি আসনের প্রার্থীদের খরচের সীমা জানাল ইসি ◈ ‘দুই কেজি চাল দেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান আমারে গলা ধরে ধাক্কা দেয়’ ◈ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই বলা অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ◈ ইরান এতগুলো দেশে প্রতিশোধমূলক হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প ◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক ◈ ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনও আলাউদ্দিন ওএসডি

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২১, ০৩:৫৯ দুপুর
আপডেট : ০৬ এপ্রিল, ২০২১, ০৩:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধর্ম ব্যবসায়িরা হানাদারদের চেয়েও ভয়ঙ্কর: আ ফ ম বাহাউদ্দিন নাছিম

সমীরণ রায়: [২] আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরও বলেন, যারা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, জাতির পিতার জন্মশতবার্ষিকীতে বিশৃঙ্খলা করে, জ্বালাও-পোড়াও করে, মানুষের বাড়িঘরে আগুন দেয়, তারা হানাদার বাহিনীর চেয়েও জঘন্য। এই অপশক্তির বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে।

[৩] তিনি বলেন, আমাদের বাংলাদেশে কোনো অপশক্তি যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোনো অপশক্তিকেই আমরা ছেড়ে দেবো না। সব প্রগতিশীল শক্তি, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ধর্মব্যবসায়ী, অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।

[৪] মঙ্গলবার সকালে রাজধানীর কলাবাগান মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় করোনা বৃদ্ধি পাওয়ায় স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বিনামূল্যে মুমূর্ষু রোগী ও লাশ বহনের জন্য ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিসের উদ্বোধন করেন তিনি।

[৫] স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে দশটি ফ্রি অ্যাম্বুলেন্স ও দু’টি লাশবাহী অ্যাম্বুলেন্স বিনামূল্যে মুমূর্ষু রোগী ও লাশ বহনে কাজ করবে।

[৬] এতে আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, সহ-সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, ম রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, আ ফ ম মাহবুবুল হাসান, দপ্তর সম্পাদক আব্দুল আজিম, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক কে এম মনোয়ারুল ইসলাম বিপুল প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়