শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২১, ০৩:০০ দুপুর
আপডেট : ০৬ এপ্রিল, ২০২১, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গুইমরাতে বিধবার ঘরে আগুন খবর পেয়ে তাৎক্ষণিক ছুটে গেলেন উপজেলা নির্বাহী অফিসার

আবদুল আলী:[২] গুইমারা উপজেলা ডাক্তার টিলা গ্রামে আগুনে সর্বশান্ত করেদিল এক বিধবা নারীকে। বসতঘরসহ সব পুড়ে ছাই হয়ে গেছে তার। ৬ এপ্রিল মঙ্গলবার দুপুরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। জানাযায় বাড়ীর পাশে কে বা কাহারা জঙ্গলে পাতায় আগুন লাগিয়ে দেয় আর সে অজানা আগুনে পুড়ে বিধবা বুড়ির সব ধ্বংস করে দেয়।

[৩] আগুন লাগার সময় রানু বেগম বাড়িতে ছিলেন না। আগুন লাগার ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ। তাৎক্ষণিক তিনি ফায়ার সার্ভিসকে খবর দেন এবং ফায়ার সার্ভিসের সাথে থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন।

[৪] এ সময় উপস্থিত ছিলেন গুইমারা ইউনিয়ন পরিষদের সদস্য জনার্ধন। মাটিরাঙ্গা থেকে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে ততক্ষণে রানু বেগমের সব পুড়ে ছাই হয়ে গেছে। স্হানীয় মেম্বার জনার্ধন সেন জানিয়েছেন প্রায় ২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

[৫] বর্তমানে বিধবা রানু বেগম খোলা আকাশের নিচে অবস্থান করছে। গুইমারা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে উপস্থিত কম্বলসহ ত্রান সামগ্রী দেওয়া হয়েছে এবং খুব দ্রুত উপজেলা বাস্তবায়ন অফিস থেকে ঘর নির্মানের জন্য ২ বান্ডিল টিন ও নগদ ৬ হাজার টাকা প্রদান করা হবে।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়