শিরোনাম
◈ সরকারের নতুন পরিকল্পনা: সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়বে ১০ হাজার মেগাওয়াটে ◈ লেবানন–ইসরায়েল সীমান্তে সাময়িক শান্তি, ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ◈ জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর: প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ ◈ কুষ্টিয়ায় 'পীর' হত্যার ঘটনায় নেই কোনো গ্রেফতার, পু‌লিশ বল‌ছে আসামী খু‌ঁজে পা‌চ্ছি না ◈ নিউজিল্যান্ডের বিরু‌দ্ধে সিরিজে শুভ সূচনা আমার প্রথম উদ্দেশ‌্য : মে‌হে‌দি মিরাজ ◈ বার কাউন্সিল নির্বাচন : পেছানো হয়েছে আইনজীবীদের অনুরোধে: সংসদে আইনমন্ত্রী ◈ হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ৮ শিশুর মৃত্যু ◈ স্বর্ণের দামে বিয়ের ঐতিহ্যে ধাক্কা, দক্ষিণ এশিয়ায় গয়নার বদলে কৃত্রিম বিকল্পের দিকে ঝুঁকছেন মানুষ! ◈ এসএসসি পরীক্ষায় ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’, এটি কীভাবে করা হয় ◈ ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে যাচ্ছে সোনা, আসছে মাদক!

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২১, ০২:৫৪ দুপুর
আপডেট : ০৬ এপ্রিল, ২০২১, ০৩:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোম্পানীগঞ্জে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৪

অহিদ মুকুল: [২] নোয়াখালীর কোম্পানীগঞ্জ বসুরহাট পৌরসভা এলাকায় স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন।

[৩] সোমবার (৫ এপ্রিল) রাত ৮টার দিকে বসুরহাট পৌরসভার করালিয়া এলাকায় মেয়র আবদুল কাদের মির্জা ও তার ভাগনে ফখরুল ইসলাম রাহাতের অনুসারীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি এই তথ্য নিশ্চিত করেছেন।

[৪] আহতরা হলেন- ফখরুল ইসলাম রাহাতের অনুসারী সরকারি মুজিব কলেজ ছাত্রলীগের সভাপতি নূর রহমান রাহিম (২৭), ছাত্রলীগ নেতা করিম উদ্দিন শাকিল (২৩), রাকিব (২৭) ও মির্জা কাদেরের অনুসারী রাসেল (৩২)।

[৫] পুলিশ জানায়, দীর্ঘদিন থেকে উভয় গ্রুপের কর্মী-সমর্থকদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে সোমবার (৫ এপ্রিল) কাদের মির্জার অনুসারী রাসেল উপজেলা ফখরুলের অনুসারী শাকিল ও রাহীমের ওপর পৌরসভার করালিয়া এলাকার চক্ষু হাসপাতালের সামনে হামলা চালায়। এই সময় রাহিম-শাকিল প্রতিরোধ করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে উভয় পক্ষের ৪ জন আহত হন।

[৬] জানতে চাইলে ফখরুল ইসলাম রাহাত বলেন, ‘সংঘর্ষ শেষে মির্জা কাদেরের অনুসারী সশস্ত্র ক্যাডার বাহিনী পৌরসভা কার্যালয় থেকে গিয়ে ছাত্রলীগ-কর্মী শাকিলের বাড়িতে ভাঙচুর করেছে।

[৭] এ বিষয়ে কাদের মির্জার ফোনে যোগাযোগ করা হলে তার এক অনুসারী ফোন রিসিভ করে বলেন, ‘তিনি এ মুহূর্তে কথা বলতে পারবেন না।

[৮] ওসি বলেন, ‘দলীয় কোন্দলের জের ধরে এই ঘটনা ঘটে। সংঘর্ষে মির্জা কাদেরের অনুসারী একজন এবং ফখরুলের অনুসারী ৩ জন আহত হয়েছেন। ফখরুলের অনুসারী ৩ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। মির্জা কাদেরের অনুসারী রাসেলকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়