শিরোনাম
◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস ◈ নাইজেরিয়ায় ভুলবশত বিমান হামলা, নিহত ১০০ ছাড়াল ◈ রাজধানীর সড়কে তৃতীয় লিঙ্গের সদস্যদের স্বেচ্ছাশ্রমে যুক্ত করল ডিএমপি ◈ হজযাত্রীদের জন্য স্বস্তি: টিকিটপ্রতি খরচ কমলো ১২ হাজার টাকা ◈ পানির অভাবে কাপ্তাইয়ের তিন ইউনিট বন্ধ, উৎপাদন চলছে সীমিত আকারে

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২১, ০১:১১ দুপুর
আপডেট : ০৬ এপ্রিল, ২০২১, ০১:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সংক্রমণ কমিয়ে আনার জন্যই লকডাউনের সিদ্ধান্ত নেয়া হয়েছে: ডা. মোহাম্মদ রোবেদ আমিন

মিনহাজুল আবেদীন: [২] সোমবার বিবিসি বাংলায় স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ডা. মোহাম্মদ রোবেদ আমিন আরও বলেন, আবার যদি পরিস্থিতির অবনতি হয়, রোগী বাড়ে, হাসপাতালে জায়গা দেয়া সম্ভব না হয়, তাহলে লকডাউন বাড়তে পারে।

[৩] তিনি বলেন, এইজন্য লকডাউনের আওতায় গণপরিবহন, চিকিৎসা-সৎকার ছাড়া সন্ধ্যা ছয়টা থেকে ভোর ছয়টা পর্যন্ত ঘরের বাইরে যাওয়া, হোটেল-রেঁস্তোরায় বসে খাওয়া, শপিংমলে গিয়ে কেনাকাটার বিষয়গুলোর ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

[৪] জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. শর্মিলা হুদা বলেন, যেভাবে লকডাউন চলছে তাতে সংক্রমণ কমিয়ে আনা সম্ভব নয়। লকডাউন দেয়ার উদ্দেশ্যই হচ্ছে সংক্রমণ কমানো। এর প্রমাণ দিতে হবে। তাহলে সংক্রমণের হার কমবে।

[৫] পাবলিক হেলথ ফাউন্ডেশনের সাবেক চেয়ারপার্সন ডা. ফাতেমা আশরাফ বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। লকডাউনের আগে মানুষ ঢাকা ছেড়েছে। যার কারণে গ্রামাঞ্চল এখন ঝুঁকির মধ্যে রয়েছে। সম্পাদনা: রাশিদ

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়