শিরোনাম
◈ বৈশ্বিক বাজারে হঠাৎ কমলো তেলের দাম! ◈ আইএমএফ ও বিশ্বব্যাংকের কাছ থেকে বড় সহায়তা, বাংলাদেশে আসছে ২ বিলিয়ন ডলার ◈ ৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে চট্টগ্রাম বন্দরে আসছে দুই জাহাজ ◈ অবরোধ নীতি থেকে সরে আসতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে সৌদি আরব ◈ মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় চার দফা প্রস্তাব শি জিনপিংয়ের ◈ মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা রক্ষা ও তা এগিয়ে নেওয়ার লক্ষ্যে চীনের প্রেসিডেন্টের যে ৪ প্রস্তাব!! ◈ করোনার টিকার কারণে শেন ওয়ার্নের মৃত্যু হয়েছে, অ‌ভি‌যোগ ছে‌লের ◈ রাজধানী ঢাকায় দাপিয়ে বেড়াচ্ছে কিশোর গ্যাংয়ের ১১৮ গ্রুপ, আতঙ্কে নতুন উদ্বেগ! ◈ নারী বিশ্বকাপে রেকর্ড প্রাইজমানি, অংশ নিলেই বাংলাদেশ পাবে ৩ কোটি টাকা  ◈ হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১১০৫

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২১, ১০:০৬ দুপুর
আপডেট : ০৬ এপ্রিল, ২০২১, ১০:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নাইজেরিয়ায় কারাগার ভেঙে পালিয়েছে ১৮০০ বন্দী

তাহমীদ রহমান: [২] নাইজেরিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত ওয়েরি শহরের কারাগারে হামলার সময় বিস্ফোরক ব্যবহার করে সেখানকার প্রশাসনিক ব্লক উড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এরপর তারা কারাগারের ভেতরে প্রবেশ করে। বিবিসি, ভয়েস অফ আমেরিকা

[৩] হামলার পর ১৮০০ জনের বেশি বন্দী পালিয়ে গেলেও পরে তাদের মধ্যে ছয়জন আবারও কারাগারে ফিরে এসেছেন বলে শোনা যাচ্ছে। অন্যদিকে সুযোগ থাকা সত্ত্বেও কারাগার থেকে পালাতে অস্বীকার করেন ৩৫ বন্দী।

[৪] এদিকে কারাগারে হামলার জন্য বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ইন্ডিজেনাস পিপল অব বায়াফ্রাকে অভিযুক্ত করেছে নাইজেরিয়ার পুলিশ। তবে গোষ্ঠীটি এই অভিযোগ অস্বীকার করেছে।

[৫] নাইজেরিয়ান কারেকশনাল সার্ভিস জানিয়েছে, সশস্ত্র দুর্বৃত্তদের হামলার পর দেশটির ইমো প্রদেশের একটি কারাগার থেকে মোট এক হাজার ১৮৪৪ জন বন্দী পালিয়ে গেছে।

[৬] সংস্থাটি জানিয়েছে, সোমবার সকালে ব্যাপক অস্ত্রশস্ত্রে সজ্জিত দুর্বৃত্তরা ট্রাক ও বাসে করে এসে ওয়েরি কারাগারে হামলা চালায়। দেশটির পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, দুর্বৃত্তরা রকেট চালিত গ্রেনেড, মেশিন গান, বিস্ফোরক ও রাইফেল নিয়ে কারাগারে হামলা করে।

[৭] নাইজেরিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ বুহারি এই ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে অভিহিত করেছেন । যত দ্রুত সম্ভব হামলাকারী ও পলাতক বন্দীদের আটক করতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেন বুহারি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়