শিরোনাম
◈ বিশ্বের অন্যতম শীর্ষ ধনী শহর সিঙ্গাপুর যে কারণে এখন সবচেয়ে দূষিত! ◈ আশুলিয়ায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ◈ দত্তকের নামে ঢাকায় শিশু কেনাবেচার রমরমা বাণিজ্য, ছেলে ৩–৫ লাখ টাকায় বিক্রি ◈ স্কুলছাত্রী তাজমিন হত্যা: বিপদ জেনেও কেন ঘটনাস্থলে সিএনজি অটোরিকশা ফেলে যেতে হলো জানা গেল কারণ ◈ ট্রাম্পের পরা স্যুট বাংলাদেশে তৈরি, বিশ্ববাজারে পোশাকশিল্পের সাফল্য আলোচনায়! ◈ ভারতের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানিতে বাধা দূর ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহারের দাবি বাংলাদেশের ◈ সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানিয়ে রিয়াদের পাশে বাংলাদেশ ◈ নোবেল শান্তি পুরস্কার জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসির সাবেক বিচারকের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ◈ গাজীপুর শ্রীপুরে বিকাশকর্মীদের গুলি করে দুই বস্তা টাকা ছিনতাই, লুট প্রায় আড়াই কোটি টাকা ◈ খাল খননের পাশাপাশি কর্মসংস্থান, আসছে ‘মডেল খাল’ কর্মসূচি

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২১, ০৮:১০ সকাল
আপডেট : ০৬ এপ্রিল, ২০২১, ০৮:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পলাশবাড়ীতে করোনাকালীন লকডাউনে ভ্রাম্যমাণ আদালতে ১ হাজার ৮’শ টাকা জরিমানা

আরিফ উদ্দিন: [২] দেশে করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধি রোধে দ্বিতীয় ধাপে সরকারি বিধি ও নির্দেশনানুযায়ী মুখে মাস্ক পরিধান, নিষিদ্ধ দোকানপাট খোলা রাখায় গাইবান্ধার পলাশবাড়ীতে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক ১ হাজার ৮’শ টাকা জরিমানা আদায় করেছেন।

[৩] সোমবার (৫ এপ্রিল) বিকেলে পৌরশহরের স্থানীয় জিরো পয়েন্ট চৌমাথা মোড় এলাকাসহ শহরের অন্যত্র উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান নয়ন-এর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ টীমের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়।

[৪] এসময় মাস্ক পরিধান ব্যতিত বাহিরে ঘোরাফেরাসহ হোটেলসহ নিষিদ্ধ ব্যবসা প্রতিষ্ঠান খোলা রেখে পরিচালনার অপরাধে এ জরিমানা আদায় করা হয়। করোনা ভাইরাস সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

[৫] করোনা ভাইরাসের মহামারি আবারো আমাদের জীবন যাত্রাকে ব্যহত করছে। দেশে প্রতিদিনই প্রাণহানী ঘটছে এবং মৃতের সংখ্যা দিনের পর দিন বেড়েই চলেছে।

[৬] করোনার দ্বিতীয় ঢেউয়ের এইসময় অনেকেই আক্রান্ত হচ্ছেন। এজন্য নতুন করে স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। এরই ধারাবাহিকতায় লকডাউনে গিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা কালীন সবাইকে মাস্ক পরিধানসহ সরকারি স্বাস্থবিধি নিশ্চিত করার আহবান জানানো হয়। এসময় নিজে মাস্ক করুন এবং অন্যদের স্বতঃস্ফুর্ত সহযোগিতা করুন। আর সার্বজনীন জনস্বার্থে এটাই হোক আমাদের নিত্যদিনের অঙ্গিকার। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ