শিরোনাম
◈ ভোটের অপেক্ষায় বাংলাদেশ, পাল্টাপাল্টি অভিযোগে সরগরম বিএনপি-জামায়াত ◈ ভারতীয় তুলা থেকে সরে যুক্তরাষ্ট্রের তুলার দিকে ঝুঁকছে বাংলাদেশ ◈ নির্বাচন নিয়ে ভোটারের ১৩ প্রশ্ন ও উত্তর ◈ রাজশাহীতে কৃষকদল নেতার রগ কেটে পালাল দুর্বৃত্ত ◈ লাইলাতুল গুজব চলছে: জামায়াত আমির ◈ ভোট কেনাবেচার প্রমাণ পেলে 'কঠোর ব্যবস্থা': ইসি ◈ গোপালগঞ্জে ৭ ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ (ভিডিও) ◈ ঝিনাইদহ-৪ আসনে দাঁড়িপাল্লা ও ধানের শীষ প্রতিকের এজেন্টদের স্বাক্ষরিত ২৩টি রেজাল্ট শীট জব্দ (ভিডিও) ◈ ভোট দিতে হ‌বে, কে‌ন্দ্রে না গেলে আক্রান্ত হওয়ার ভয় আওয়ামী লীগের তৃণমূলে ◈ রাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২১, ০২:৩৯ রাত
আপডেট : ০৬ এপ্রিল, ২০২১, ০৪:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩০ হাজার পিস ইয়াবাসহ সিআরবিতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজু চৌধুরী : চট্টগ্রাম মহানগর ডিবি (উত্তর) বিভাগের বিশেষ টিম -০৩ এর অভিযানে ৩০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০১ ( এক ) জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (০৫ এপ্রিল) নগর গোয়েন্দা (উত্তর) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন সিআরবি এলাকায় অভিযান পরিচালনা করে এই বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মোঃ খোরশেদ আলম (৪২) কে গ্রেপ্তার করে। ডিবি সূত্রে জানা যায়,আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে জানায়, জব্দকৃত ইয়াবা ট্যাবলেটগুলো কক্সবাজার জেলা হতে কম দামে ক্রয় করে অধিক লাভে বিক্রয়ের উদ্দেশ্যে চট্টগ্রাম শহরে এনেছে।

গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে নগর ডিবি (উত্তর) এর উপ-পরিদর্শক মো. শরিফুল ইসলাম রোকন বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলা দায়ের করে এবং নিয়মিত মামলা হিসাবে রুজু করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়