শিরোনাম
◈ বিভিন্ন ক্যাটাগরিতে ই-পাসপোর্টের নতুন ফি তালিকা প্রকাশ ◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা ◈ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ৩০০ টাকায় পাঞ্জাবি বিক্রি, প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে ব্যবসায়ীর দোকান বন্ধ করার অভিযোগ ◈ শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য ◈ দেশে জ্বালানি তেলের মজুদ আর কত দিন চলবে? ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার ◈ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ◈ ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ বেনাপোল বন্দরে প্রতারক চক্রের দৌরাত্ম্য, পাসপোর্টধারীর ৩০ হাজার টাকা ছিনতাই

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২১, ০৮:৩৫ রাত
আপডেট : ০৫ এপ্রিল, ২০২১, ০৮:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দিনাজপুরে স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব নিশ্চিত করতে মাঠে জেলা প্রশাসক ও পুলিশ সুপার

তাহেরুল আনাম: [২] সারাদেশে দ্বিতীয় ধাপে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার সরকার ঘোষিত ৭দিনের লকডাউনের আজ প্রথম দিন। লকডাউনের প্রথম দিনে সাধারণ মানুষকে সচেতন স্বাস্থ্যবিধি মানা ও সামাজিক দুরত্ব নিশ্চিত করতে দুপুরে শহরের বাহাদুর বাজার, সদর হাসপাতাল মোড়সহ বিভিন্ন জায়গায় জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, পুলিশ সুপার আনোয়ার হোসেন, ডিবি ওসি জাফর ইমামসহ প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

[৩] তারা জরিমানা ছাড়াই সাধারণ মানুষকে সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধ মানতে ও প্রশাসনকে সহযোগীতা করতে আহবান করেন। এদিকে জেলার প্রতিটি উপজেলায় সরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে সামাজিক দুরত্ব ও স্বাস্থবিধি মেনে চলতে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে।

[৪] কিন্তু ক্ষোভের বিষয় হলো লকডাউনকে উপেক্ষা করে বিনা প্রয়োজনে মানুষ বাইরে ঘোরাফেরা করছে মানছেন না সামাজিক দুরত্ব মাস্ক ব্যবহার নিশ্চিত করতে প্রশাসন ও স্কাউট দল মাঠে থাকলেও সাধারণ মানুষের মাঝে তার কোন প্রতিক্রিয়া দেখা যায়নি। অন্যদিকে গণপরিবহন বন্ধ থাকায় দুর-দুরান্তের যাত্রিরা পড়েছে চরম বিপাকে আর এই ফাকে ইজিবাইক চালকরা মোড় গুলোতে জোটলা বেধেঁ একত্রিত হয়ে যাত্রী উঠানামা করছে সামাজিক দুরত্ব অমান্য করে।

[৬] এমন পরিস্থিতি চলতে থাকলে লকডাউনের সফলতা প্রশ্নবিদ্ধ হতে পারে বলে অনেকের ধারণা। তাই প্রশাসনকে আরো কঠোর থেকে কঠোর হওয়ার পরামর্শ সচেতন নাগরিকদের।

[৭] দিনাজপুর জেলায় মার্চ মাস থেকে এ প্রযন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ১০৪ জন। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়