শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২১, ০৭:১৫ বিকাল
আপডেট : ০৫ এপ্রিল, ২০২১, ০৭:১৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডেমরায় ওষুধের দোকানে তালা কেটে ১০ লাখ টাকার মালামাল চুরি

মো. বশির উদ্দিন: [২] রাজধানীর ডেমরায় জনতা ফার্মেসী নামে একটি ঔষধের দোকানের তালা ভেঙে প্রায় ১০ লাখ টাকার ওষুধ ও মালামালসহ নগদ ২১ হাজার টাকা চুরি হয়েছে খবর পাওয়া গেছে।

[৩] সোমবার (৫ এপ্রিল) ভোরে ডেমরার পূর্ব হাজীনগর এলাকায় এ চুরির ঘটনা ঘটে।

[৪] দোকান মালিক সাজ্জাদুজ্জামান রবি জানান, গত রোববার রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাসায় যান তিনি। পরের দিন সকালে দোকানে এসে দেখতে পান সাটারের তালা ভাঙা।

[৫] এ সময় ভেতরে গিয়ে দেখেন ফার্মেসীর প্রায় ১০ লক্ষ টাকা মূল্যের ওষুধপত্র ও কিছু মালামালসহ ক্যাশে রাখা নগদ ২১ হাজার টাকা চুরি হয়ে গেছে। এ বিষয়ে সোমবারেই তিনি ডেমরা থানায় অভিযোগ করেছেন।

[৬] প্রতিবেশী ব্যবসায়ীরা জানান, ইদানীং আশঙ্কাজনক হারে দোকানে চুরির ঘটনা ঘটছে। পুলিশ প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের উচিত নৈশ প্রহরীর টহল বাড়ানো।

[৭] এ বিষয়ে ডেমরা থানার ওসি (তদন্ত) ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ পেয়ে এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে। আর চুরি যাওয়া মালামাল উদ্ধারসহ জড়িত চোরদের দ্রুত গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়