শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২১, ০৬:০৩ বিকাল
আপডেট : ০৫ এপ্রিল, ২০২১, ০৬:০৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনাকালে কর্মজীবী নারীদের মাতৃত্বকালীন ছুটি ৬ মাসের পরিবর্তে ১ বছর করতে লিগ্যাল নোটিশ

নূর মোহাম্মদ: [২] শাম্মী আক্তারের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জে আর খাঁন রবিন সোমবার জনস্বার্থে এ নোটিশ পাঠান। মন্ত্রিপরিষদ, জনপ্রশাসন মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে এ নোটিশ পাঠানো হয়েছে।

[৩] নোটিশে বলা হয়েছে, কর্মজীবী নারীরা তাদের দায়িত্ব পালন করতে গিয়ে প্রতিনিয়ত বিভিন্ন অসুবিধার সম্মুখীন হচ্ছেন। বর্তমান অন্তঃসত্ত্বা নারীদেরও জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত কর্মক্ষেত্রে যেতে হচ্ছে। মাতৃত্বকালীন ছুটি ৬ মাস করলেও বর্তমান পরিস্থিতিতে তা অত্যন্ত অপ্রতুল।

[৪] নোটিশে আরও বলা হয়, মাতৃত্বকালীন ছুটির নিয়ম অনেক বেসরকারি প্রতিষ্ঠান মানছেন না। এতে করে সরকারি ও বেসরকারি কর্মজীবী নারীদের মধ্যে বৈষম্য বিদ্যমান। তাই নোটিশপ্রাপ্তির ১৫ দিনের মধ্যে মাতৃত্বকালীন ছুটির বিষয়ে বৈষম্য অবসানের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ জানানো হয়। অন্যথায় এ বিষয়ে প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়