শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২১, ০৫:৫৭ বিকাল
আপডেট : ০৫ এপ্রিল, ২০২১, ০৫:৫৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মহারাষ্ট্রের লকডাউন বাধা হবে না আইপিএলে: এমসিএ কতৃপক্ষ

স্পোর্টস ডেস্ক : [২] সংযুক্ত আরব আমিরাতে গতবার করোনা মহামারীতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসর অনুষ্ঠিত হয়েছিল। এবার ঘরের মাঠ ভারতেই আইপিএল অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে হোম ভেন্যুতে কোনো ম্যাচ হচ্ছে না। চেন্নাই, মুম্বাই, আহমেদাবাদ, দিল্লি ও কলকাতায় আয়োজন হবে সব ম্যাচ। আগামী ৯ এপ্রিল পর্দা উঠবে ১৪তম আইপিএলের।

[৩] তার আগে দুঃসংবাদ, মহারাষ্ট্রে আংশিক লক-ডাউন দিয়েছে সরকার। সে অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত প্রতি সপ্তাহের শুক্রবার (৯ এপ্রিল) রাত ৮টা থেকে সোমবার (১২ এপ্রিল) সকাল ৭টা পর্যন্ত লক-ডাউন থাকবে। এমন অবস্থায় আইপিএলের ম্যাচগুলো মহারাষ্ট্রে হবে কী না এ নিয়ে ছিল দুশ্চিন্তা। কেন না মুম্বাইয়ে রয়েছে আইপিএলের ১০টি ম্যাচ। আসরের দ্বিতীয় দিন ১০ এপ্রিল রয়েছে চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিট্যালসের ম্যাচ।

[৪] এসব নিয়ে দুশ্চিন্তা থাকলেও মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ) নিশ্চিত করেছে, আংশিক লকডাউন থাকলেও এর কোনো প্রভাব পড়বে না আইপিএলে মহারাষ্ট্রের ম্যাচগুলোর সূচিতে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে থাকা দশটি ম্যাচই অনুষ্ঠিত হবে। এমসিএর এক কর্মকর্তা জানান, সিটি মিউনিসিপাল কমিশনারের কাছ থেকে আমরা নিশ্চিত হয়েছি, ওয়াংখেড়েতে ম্যাচ চালু করতে কোনো বাধা নেই। আংশিক এই লকডাউনের প্রভাব আইপিএলের ওপর পড়বে না কোনোভাবেই। -- জি নিউজ/ আরটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়