শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২১, ০৩:১৮ দুপুর
আপডেট : ০৫ এপ্রিল, ২০২১, ০৬:১৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চলমান নিষেধাজ্ঞার সময়সীমা আর বাড়বে কিনা সিদ্ধান্ত বৃহস্পতিবার, জানালেন মন্ত্রিপরিষদ সচিব

আনিস তপন: [২] সোমবার (৫ এপ্রিল) ভার্চ্যুয়াল মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব একথা জানান। করোনা সংক্রমণ রোধে ৫ থেকে ১১ এপ্রিল লকডাউন ঘোষণা করেছে সরকার। যা শর্ত সাপেক্ষে চলাচল এবং কার্যক্রম নিয়ে বিধি-নিষেধ রয়েছে।

[৩] মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, আমরা দেখি কী হয়। মানুষকে কো-অপারেট করতে হবে। আপনারা তো বার বার বলছেন। কিন্তু এখনো পুরোপুরি কো-অপারেশন…। সবাই যদি মাস্ক ব্যবহার করে, স্বাস্থ্যবিধি মেনে চলে তাহলে তো অসুবিধা হওয়ার কথা না।

[৪] এখন যে পরিস্থিতি আছে এমন পরিস্থিতি থাকলে কি লকডাউন বাড়ানো হবে এমন প্রশ্নের উত্তরে মন্ত্রিপরিষদ সচিব বলেন, দেখি আমরা, বৃহস্পতিবার পর্যন্ত অপেক্ষা করছি। রোজার সময় কি এরকমই (উপস্থিতি) থাকবে- প্রশ্নে তিনি বলেন, আমরা দেখি ৫ থেকে ৭ দিন পর কী অবস্থা হয়। বৃহস্পতিবার আমরা রিভিউ করবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়