শিরোনাম
◈ হরমুজ প্রণালিতে মাইন শনাক্তে ইরান বিপাকে, সক্ষমতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের ◈ অভিন্ন ভবিষ্যৎ ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে এনডিটিভিকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বার্তা ◈ কোন শিল্পপতিকে বাঁচাতে হাসিনাকে দিল্লিতে আশ্রয়, অমিত শাহকে প্রশ্ন অভিষেকের! (ভিডিও) ◈ দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ১০ ◈ ১৪ এপ্রিল ১০ উপজেলায় ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধবিরতি: কার কী শর্ত, কোথায় অনিশ্চয়তা? ◈ বাগেরহাটে দিঘিতে কুমিরের শিকার কুকুর, প্রত্যক্ষদর্শীরা যা জানালেন ◈ চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর আসছে! ◈ এক মাসে ৫৩২ মৃত্যু, থামছে না সড়ক দুর্ঘটনার মিছিল ◈ যেসব শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তি সহায়তা পাবেন ৬ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২১, ০২:০৯ দুপুর
আপডেট : ০৫ এপ্রিল, ২০২১, ০২:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আজও ৪ বিভাগে কালবৈশাখী, ঝড় ও বৃষ্টি হবার আভাস

মনিরুল ইসলাম: [২] আজও দেশের ৪ বিভাগে কালবৈশাখীর ঝড়-বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের ১০ অঞ্চলে বয়ে যাওয়া হালকা থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

[৩] সোমবার সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

[৪] পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

[৫] তাপপ্রবাহের বিষয়ে বলা হয়েছে, সীতাকুণ্ড ও রাঙামাটি অঞ্চল সমূহের ওপর দিয়ে মাঝারি ধরনের এবং ঢাকা, টাঙ্গাইল, সন্দ্বীপ, ফেনী, রাজশাহী, পাবনা, খুলনা ও কুষ্টিয়া অঞ্চলসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। কিছু এলাকা থেকে তা প্রশমিত হতে পারে।

[৬] সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

[৭] উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মায়ানমার উপকূলে অবস্থানরত নিম্নচাপটি গুরুত্বহীন হয়ে পড়েছে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়