শিরোনাম
◈ ঢাবির জগন্নাথ হলের পাশে পরপর দুই ককটেল বিস্ফোরণ ◈ গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ ◈ অর্থনীতির ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত, বাংলাদেশের ঋণমান নিয়ে মুডিসের সুখবর ◈ আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম: ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়া প্রসঙ্গে আসিফ নজরুল ◈ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৩ জন ◈ দুই দিনে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে ২৭ কোটি ঘনফুট ◈ ইউএইতে ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, ২২ সেপ্টেম্বরের মধ্যে সমাধান চান প্রবাসীরা ◈ মক্কায় হামলার সতর্কতা জারি করে প্রত্যাহার করল সৌদি আরব ◈ ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা! ◈ শিক্ষার্থীর ফোন হাতুড়ি দিয়ে ভেঙে শিক্ষক বললেন, ‘নেক্সটে ফোন আনতে চিন্তা কইরো’

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২১, ১২:১৬ দুপুর
আপডেট : ০৫ এপ্রিল, ২০২১, ১২:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২

আবু হাসাদ: [২] রাজশাহীর পুঠিয়ায় রসুন বিক্রি করতে হাটে আসার পথে ট্রাকের চাপায় ভ্যানচালকসহ দু’জন ঘটনা স্থলেই মারা গেছেন। এ দুর্ঘটনায় ভ্যানে থাকা আরো দু’জন আরোহী গুরুতর আহত হযেছেন।

[৩] স্থানীয় লোকজনের সহয়তায় মুমুর্ষ অবস্থায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। এদিকে স্থানীয় লোকজন ট্রাকটি আটক করতে পারলেও চালক-হেলপার পালিয়ে যায়। সড়ক দুর্ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন প্রায় এক ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। খবর পেয়ে হাইওয়ে ও থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

[৪] সোমবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলার ঢাকা-রাজশাহী মহাসড়কের সেনভাগ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

[৫] নিহতরা হচ্ছেন নাটোর সদর উপজেলার সুলতানপুর গ্রামের ব্যাটারী চালিত ভ্যানচালক শহীদুল ইসলাম (৪২) ও প্রতিবেশী রসুন বিক্রেতা আব্দুস সামাদ (৫০)। অপরদিকে গুরুতর আহতরা হচ্ছেন একই গ্রামের মোজাম্মেল হোসেন ও আবুল কালাম।

[৬] প্রত্যক্ষদশী রেজাউল ইসলাম বলেন, সোমবার ঝলমলিয়া হাটবার। ভোরে এই হাটে রসুন বিক্রি করতে ভ্যান যোগে আসছিল তারা। পথে সেনভাগ বাজারে আসামাত্র পেছন দিক থেকে নাটোর থেকে রাজশাহীগামী একটি ট্রাক ভ্যানকে সজরে চাপা দেয়। এতে ভ্যানচালকসহ দু’জন মারা যায়। অপর দু’জন গুরুতর আহত হয়েছেন। [৭] এ ঘটনায় স্থানীয় লোকজন প্রায় এক ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখেন।

[৮] এ ব্যাপারে পবা হাইওয়ে থানার ইনচার্য লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালের দিকে একটি ব্যাটারী চালিত ভ্যানে সুলতানপুর গ্রামের লোকজন রসুন নিয়ে হাটে আসছিল। পথে সেনভাগ এলাকায় ভ্যাটি উল্টে ট্রাকের নিচে পড়ে। এতে ঘটনা স্থলেই ভ্যানচালকসহ দু’জন নিহত হয়। আর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি মামলার প্রস্তুতি চলছে। তবে এলাকাবাসীদের অনুরোধক্রমে লাশ ময়না তদন্ত ছাড়াই তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ