শিরোনাম
◈ পাইপলাইন মেরামতে দক্ষিণ কেরানীগঞ্জ-জিনজিরাসহ ৭ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ, ভোগান্তিতে গ্রাহকরা ◈ তূর্যের মৃত্যুতে শোক রাশেদ খাঁনের, শারমিনের প্যারোলে মুক্তিতে সরকারের বাধা ছিল না ◈ পূর্বধলায় যুবদল নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ, সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের চার বাড়িতে হামলা-আগুন ◈ সোমালিয়া উপকূলে মাঝ সমুদ্রে বাণিজ্যিক জাহাজে জলদস্যুদের সশস্ত্র হামলা, নিরাপদ কক্ষে নাবিকরা ◈ রাজধানীতে এক রাতে তিন বাসে আগুন, মিরপুরের দুই স্থান ও দৈনিক বাংলা মোড়ে অগ্নিসংযোগ ◈ মোল্লাহাটে আবুল খায়ের সেতুতে আওয়ামী লীগ-বিএনপি মুখোমুখি, ধাওয়া-পাল্টা ধাওয়া; পুলিশের ফাঁকা গুলি ◈ কুমিল্লার চৌদ্দগ্রামে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, মহাসড়কে যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত ◈ মিয়ানমারে স্কুল ও বৌদ্ধবিহারে জান্তার বিমান হামলা, শিশু-শিক্ষার্থীসহ নিহত অন্তত ৩০ ◈ শেখ হাসিনা ও আওয়ামী লীগের কবর হোক জনগণের মন থেকে: তথ্য উপদেষ্টা

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২১, ০১:০৭ রাত
আপডেট : ০৫ এপ্রিল, ২০২১, ০১:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভিপি নুরুকে অপহরণ করে গুমের চেষ্টা! (ভিডিও)

নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নূরকে আজ রোববার সন্ধ্যার পর বাড্ডা এলাকা থেকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে৷ তবে, ডিবি পুলিশ এই অভিযোগ অস্বীকার করেছে৷

আজ রাত ৮টার দিকে স্বল্পসময়ের জন্য নিজের ফেসবুকে লাইভে এসে নুরুল হক নূর জানান, গুলশানে আইনজীবীদের সঙ্গে বৈঠক করে বাড্ডার দিকে ফিরছিলেন তিনি৷ এসময় যানজটে গাড়ি খুব আস্তে আস্তে চলছিল৷ তখন একজন ড্রাইভারকে নামিয়ে দিয়ে গাড়ির সিটে বসে তাকে অপহরণের চেষ্টা করে৷ তখন দ্রুত তিনি গাড়ি থেকে নেমে প্রাণ আরএফএলের শো-রুমে আশ্রয় নেন৷

ফেসবুক লাইভে দেখা যায়, সেই শোরুমের মধ্যেও তাকে টানা হেঁচড়া করছেন কয়েকজন ব্যক্তি৷ নুর তাদের কাছে পরিচয়পত্র দেখতে চান৷ কিছুক্ষণ ওই ব্যক্তিদের প্রাণ আরএফএলের শো-রুমে ঘুরতেও দেখা গেছে৷

নূর লাইভে আরও দাবি করেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে আন্দোলন করায় তাকে গুম করার চেষ্টা করা হচ্ছে৷ গোয়েন্দাদের কাছ থেকেই তিনি এই তথ্য জেনেছেন৷ রোববারের ঘটনা সেই প্রক্রিয়ারই অংশ বলেও দাবি করেন তিনি৷

নূরকে গ্রেফতার বা আটকের কোন চেষ্টা করা হয়েছে কিনা এই বিষয়ে জানতে চাইলে ডিবি প্রধান ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম বলেন, ‘‘নূরকে আটক বা গ্রেপ্তারের কোন নির্দেশনা তাদের নেই৷”

তবে তিনি দাবি করেন যে নূর বিভিন্ন আসামিকে নিয়ে ঘুরে বেড়ায়৷ তাদের অনেক সময় গ্রেপ্তার করতে গেলে নূর লাইভে এসে এসব কথা বলেন৷

রবিবার সন্ধ্যায় এমন কোন চেষ্টা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘‘ডিবির অনেক টিম এখন বিভিন্ন জায়গায় কাজ করছে, ফলে সুনির্দিষ্ট করে বলা মুশকিল৷” সূত্র: ডয়চে ভেলে।

  • সর্বশেষ