শিরোনাম
◈ হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য, কোন পথে সমাধান ◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২১, ১২:৩৮ দুপুর
আপডেট : ০৪ এপ্রিল, ২০২১, ১২:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় ৪ জনের মৃত্যু

ডেস্ক নিউজ: যা গত ৭ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত বছরের ১৪ আগস্ট করোনায় ৪ জনের মৃত্যু হয়।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ২৩২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৩ দশমিক ২৭ শতাংশ।

রবিবার (৪ এপ্রিল) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবসহ চট্টগ্রামে ৫টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়। এদিন ১ হাজার ৭৪৮টি নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ২১৯ জন এবং উপজেলায় ১৩ জন।
এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪১ হাজার ৫০০ জন এবং মোট মৃত্যুবরণ করেন ৩৯৩ জন।

এদিকে করোনা মোকাবিলায় চট্টগ্রামে শতভাগ প্রস্তুতির কথা জানিয়েছেন জেলা প্রশাসক মো. মমিনুর রহমান। জনসাধারণকে সরকারের ১৮ দফা নির্দেশনা মেনে চলার আহ্বান জানান তিনি। সূত্র: সময় টিভি, বাংলা নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়