শিরোনাম
◈ জামিনে মুক্তি পেয়েছেন বাউলশিল্পী আবুল সরকার ◈ বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে ভিসা চালু করবে ভারত: পররাষ্ট্র উপদেষ্টা ◈ হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য, কোন পথে সমাধান ◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২১, ০৭:২৮ বিকাল
আপডেট : ০৩ এপ্রিল, ২০২১, ০৭:২৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বড়লেখায় মাস্ক না পরায় ২৬ জনকে জরিমানা

স্বপন দেব : [২] মাস্ক না পরার অপরাধে মৌলভীবাজারের বড়লেখা পৌর এলাকায় ২৬ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

[৩] শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৬টি মামলা করা হয়। এসব মামলায় ১০ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় পথচারীদের মধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়।

[৪] ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান।

[৫] ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করলেও নানা অজুহাতে অনেকে মাস্ক ব্যবহার করছেন না। তাই ঘরের বাইরে সবার মাস্ক পরা নিশ্চিত করতে এই অভিযান চলছে। অভিযানে সহায়তা করেন বড়লেখা থানার উপ পরিদর্শক (এসআই) প্রভাকর রায়। সম্পাদনা: জেরিন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়