শিরোনাম
◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২১, ০৭:১৯ বিকাল
আপডেট : ০৩ এপ্রিল, ২০২১, ০৭:১৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সারাদেশ লকডাউন থাকলেও সিলেটে চলবে বাংলাদেশ-দ. আফ্রিকা সিরিজ

স্পোর্টস ডেস্ক: [২] দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দলের বিপক্ষে বাংলাদেশ নারী ইমার্জিং দলের সিরিজ পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী চলবে। সোমবার থেকে সারাদেশে সরকার লকডাউনের ঘোষণা দিলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী বিভাগের ম্যানেজার তৈহিদ মাহমুদ জানিয়েছেন খেলা চলবে।

[৩] তিনি বলেন, আমাদের এখন পর্যন্ত সিদ্ধান্ত সিরিজ চলবে। যে পরিবেশের মধ্যে দলগুলো আছে, দর্শক অ্যালাউ করছি না কিছু অ্যালাউ করছি না। প্রত্যেকেই বায়োবাবল সিকিউরিটির মধ্যে আছে। কালকে আমাদের প্রথম ম্যাচ। সরকারি কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত আমাদের সিরিজ চলবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে আমাদের প্রতি বার্তা হচ্ছে সিরিজ চলবে।

[৪] রোববার ৪ এপ্রিল থেকে শুরু হবে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ। চলবে ১৩ এপ্রিল পর্যন্ত। সবগুলো খেলা অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। বাকি ওয়ানডে ম্যাচগুলো হবে ৬, ৮, ১১ ও ১৩ এপ্রিল। - রাইজিংবিডি ডট কম

  • সর্বশেষ
  • জনপ্রিয়