শিরোনাম
◈ শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত, যানচলাচল স্বাভাবিক ◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২১, ০৭:১৩ বিকাল
আপডেট : ০৩ এপ্রিল, ২০২১, ০৭:১৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটির সভাপতি সুশীল, সম্পাদক রাজন পুনঃনির্বাচিত

রাঙামাটি প্রতিনিধি: [২] জেলার রিপোর্টার্স ইউনিটির নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। ৯ সদস্যবিশিষ্ট কমিটির সভাপতি পদে সুশীল প্রসাদ চাকমা ও সাধারণ সম্পাদক পদে ফজলুর রহমান রাজন পুনঃনির্বাচিত হয়েছেন।

[৩] শনিবার সংগঠনটির নিজস্ব কার্যালয়ে রাঙামাটির রিপোর্টার্স ইউনিটির সাধারণ সভা-২০২১ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সুশীল প্রসাদ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সাধারণ সভার শেষ অধিবেশনে উপস্থিত সর্বসম্মতিক্রমে পরবর্তী দুই বছর মেয়াদে নতুন কার্যকরী কমিটি নির্বাচিত হয়। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও চৌধুরী হারুনুর রশিদ ও সত্রং চাকমা সহ-সভাপতি এবং এম কামাল উদ্দিন অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

[৪] সাধারণ সভায় উপস্থিত সবার মতামত ও বিস্তারিত আলোচনায় সংগঠনটির উন্নয়নকল্পে বিভিন্ন বিষয়ে গুরুত্বারোপ করা হয়। সভায় দৈনিক আমাদের সময়ের জেলা প্রতিনিধি জিয়াউর রহমান জুয়েলকে ও প্রথম আলোর জেলা প্রতিনিধি সাধন বিকাশ চাকমাকে স্থায়ী সদস্য অন্তর্ভূক্ত করা হয়েছে।

[৫] একই সঙ্গে অন্য একটি সংগঠনে যুক্ত হওয়ায় রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সাবেক সদস্য শংকর হোড়’এর পদত্যাপত্র গৃহীত হয়। সম্পাদনা: জেরিন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়