শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২১, ০৬:৫১ বিকাল
আপডেট : ০৩ এপ্রিল, ২০২১, ০৬:৫১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসে এ্যাথলেটিক্স দ্রুততম মানব ইসমাইল, মানবী শিরিন

মাহিন সরকার: [২] শনিবার ৩ এপ্রিল বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসেও ১০০ মিটার স্প্রিন্টে দ্রুততম মানব হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর মোহাম্মদ ইসমাইল ও দ্রুততম মানবীর মুকুট উঠেছে শিরিন আক্তার।

[৩] বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ট্র্যাকে শনিবার পুরুষ বিভাগের ১০০ মিটারে ১০ দশমিক ৫০ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণপদক জিতেছেন ইসমাইল। নৌবাহিনীর আব্দুর রউফ (১০ দশমিক ৬০) রৌপ্যপদক ও বাংলাদেশ বিমানবাহিনীর নাইম ইসলাম (১০ দশমিক ৭০) ব্রোঞ্জপদক পেয়েছেন।

[৪] মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে ১১ দশমিক ৬০ সেকেন্ড সময় নিয়ে সেরা হন শিরিন। এই ইভেন্টে শিরিনের সেনাবাহিনীর সতীর্থ শরীফা খাতুন (১১ দশমিক ৭০) রৌপ্যপদক ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) সোনিয়া আক্তার (১২ দশমিক ১০) ব্রোঞ্জপদক পেয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়