শিরোনাম
◈ ওয়াদা দিলে তা পূরণ করে বিএনপি: কুমিল্লায় তারেক রহমান ◈ শরীয়তপুরে স্বামীকে হত্যার পর টুকরো ‍টুকরো, ফ্রিজে রাখতে গিয়ে ধরা ◈ বাংলাদেশকে রাফাল শিকারী জেএফ-১৭ যুদ্ধবিমানের সিমুলেটর হস্তান্তর পাকিস্তানের ◈ কুমিল্লা হয়ে চাঁদপুরে তারেক রহমান, মহাসড়কজুড়ে নেতাকর্মীদের ভিড় ◈ ভাইরাল সেই ভিডিওতে ট্রাম্প কি সত্যিই চীনা প্রেসিডেন্টের নোটবুকে উঁকি দিয়েছিলেন? ◈ তাইওয়ানকে স্বাধীনতা ঘোষণা না করার সতর্কবার্তা ট্রাম্পের ◈ মিড-ডে মিলে পচা খাবার বিতরণে কঠোর হুঁশিয়ারি, অনিয়মে বিভাগীয় মামলার নির্দেশ ◈ স্বাভাবিকভাবে পাকা আম চেনার ৫টি উপায় গুলো জানুন কি কি ◈ মার্কিন গ্যাস স্টেশনের সিস্টেমে সাইবার হামলা, সন্দেহের তীর ইরানের দিকে! ◈ হরমুজ বাইপাস করে তেল রপ্তানি দ্বিগুণ করতে নতুন পাইপলাইন নির্মাণ করছে সংযুক্ত আরব আমিরাত!

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২১, ০৬:০২ বিকাল
আপডেট : ০৩ এপ্রিল, ২০২১, ০৬:০২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রোহিঙ্গাদের চেয়ে উইঘুর মুসলমানদের উপর বেশি নির্যাতন চালানো হচ্ছে

মাছুম বিল্লাহ: [২] রোহিঙ্গাদের চেয়ে উইঘুর মুসলমানদের উপর বেশি নির্যাতন চালানো হচ্ছে বলে অভিযোগ করে তা বন্ধে জাতিসংঘকে জোরালো ভূমিকা রাখার আহবান জানিয়েছে আলেম মুক্তিযোদ্ধা প্রজন্ম সংসদ। শুক্রবার চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত উইঘুর মুসলিম নির্যাতনের প্রতিবাদে আলোচনা এবং ‘উইঘুরের কাঁন্না’ শীর্ষক বইয়ের মোড়ক উম্মোচন অনুষ্টানে বক্তরা এ কথা বলেন।

[৩] আলেম মুক্তিযোদ্ধা প্রজন্ম সংসদ চট্টগ্রাম মহানগর সভাপতি মুফতি ওসমান গনি চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসিটিসি ইউনিভার্সিটির অধ্যাপক ড. বেলাল নুর আজিজী। প্রধান আলোচক ছিলেন আলেম মুক্তিযোদ্ধা প্রজন্ম সংসদের চেয়ারম্যান আল্লামা সদরুদ্দীন মাকনুন। এতে বক্তব্য রাখেন মুফতি তানজিল আমীর, ইয়াসিন হাবিব, মাওলানা আ ন ম আহমদ উল্লা, মাওলানা ওসমান কাসেমী প্রমুখ।

[৪] বক্তরা বলেন, চীনের জিংজিয়াং প্রদেশে মুসলিমদের উপর বর্বর নির্যাতন চালানো হলেও মুসলিম বিশ্ব এ বিষয়ে এখনো নিরব রয়েছে। উইঘুরে নির্যাতন বন্ধে প্রয়োজনে সৌদি আরব, তুরস্ক, মিশরসহ বিভিন্ন দেশের দুতাবাসে স্বারকলিপি দেয়া হবে। প্রয়োজনে জাতিসংঘের প্রতিনিধি দলকে জিংজিয়াং প্রদেশে যাওয়ার অনুমতি দিতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়