শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে গভীর সংকট, সমাধান খুঁজতে এক টেবিলে আরব-ইসলামী দেশগুলো ◈ স্বজনের টানে ঘরমুখো মানুষ, কোথাও যানজট কোথাও স্বস্তি ◈ ঈদ ছুটিতে রাজধানীতে অপরাধের ঝুঁকি, সতর্কতায় জোর পুলিশের ◈ জেট ফুয়েলের মূল্যবৃদ্ধির ঘোষণা থেকে সরে এলো বিইআরসি ◈ যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অংশ নিয়ে সমঝোতা নাগালের মধ্যে ছিল বলে মনে করেছেন যুক্তরাজ্যের নিরাপত্তা উপদেষ্টা ◈ দক্ষিণ কোরিয়াকে হা‌রি‌য়ে নারী এশিয়ান কাপের ফাইনালে জাপান  ◈ মে‌হেদী হাসান মিরাজের পক্ষে রায় দিলো এমসিসি ◈ ট্রেন দুর্ঘটনায় ক্ষতি হ্রাস ও দুর্ভোগ এড়াতে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ইরান অভিযানে ১৬ মিলিয়ন ডলারের এক ডজনের বেশি রীপারের ড্রোন ধ্বংস, জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা ◈ শুক্রবার ঈদ উদযাপন করবে সৌদি আরব

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২১, ০৫:০৫ বিকাল
আপডেট : ০৩ এপ্রিল, ২০২১, ০৫:০৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোস্ট গার্ডের অভিযানে এক হাজার ৫০০ কেজি জাটকা জব্দ

সুজন কৈরী: চাঁদপুরের পুরান বাজার ব্রীজ সংলগ্ন এলাকায় শনিবার সকালে অভিযান চালিয়ে ১ হাজার ৫০০ কেজি (৩৭ মণ) জাটকা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ডের চাঁদপুর স্টেশন। এ সময় জাটকা বহনকারী ১টি পিকআপ জব্দ ও ২ জনকে আটক করা হয়। আটকরা হলেন- রফিকুল ইলসলাম (৩৫) ও অপ্রাপ্ত বয়স্ক একজন।

শনিবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. খন্দকার মুনিফ তকি বলেন, অভিযানটি চাঁদপুর স্টেশনের লে. এম আশমাদুজ্জামানের নেতৃত্বে চালানো হয়। এ সময় চাঁদপুরের বয়রা লক্ষীপুর থেকে ঢাকার যাত্রাবাড়ীগামী ১টি পিকআপে তল্লাশি করে আনুমানিক ১ হাজার ৫০০ কেজি (৩৭ মণ) জাটকা জব্দ করা হয়। আটক করা হয় দুজনকে। আটকদের নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ১ বছর করে কারাদন্ড দেওয়া হয় এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জব্দ পিকআপ (ন-১৩-২৪৪৭) স্টেশান কমান্ডার চাঁদপুরের কাছে সংরক্ষণের নির্দেশ প্রদান করা হয়েছে। এছাড়া জব্দ জাটকাগুলো নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সহকারী মৎস্য কর্মকর্তার উপস্থিতে স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়