শিরোনাম
◈ মানুষকে ব্যাগে ভরে ফেললে কী হয়? খুনের আগে চ্যাটজিপিটি ব্যবহার করে পরিকল্পনা নিয়েছিল ঘাতক ◈ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হঠাৎ ছাত্রদল-শিবিরের মধ্যে অস্থিরতা, নেপথ্যে কী? ◈ এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটির বিরু‌দ্ধে লড়‌বে চেলসি ◈ কোন পথে যাচ্ছে জামায়াত-এনসিপি ◈ চোটে জর্জরিত নেইমারের ব্রাজিল বিশ্বকাপ দলে ফেরার সুযোগ বাড়ছে ◈ তিন বছরে বন্ধ ৪০০ পোশাক কারখানা, ঝুঁকিতে গার্মেন্টস শিল্প  ◈ ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা অনিশ্চিত, আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বেড়েছে ◈ ইরান যুদ্ধের সময় আমিরাতে গোপনে ‘আয়রন ডোম’ মোতায়েনের অভিযোগ ইসরায়েলের বিরুদ্ধে ◈ ইরানবিরোধী অভিযানে ব্যবহৃত যুক্তরাজ্যের ফেয়ারফোর্ড ঘাঁটিতে আগুন ◈ লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় ১৪ জন নিহত

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২১, ০২:৫৯ দুপুর
আপডেট : ০৩ এপ্রিল, ২০২১, ০২:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লকডাউনের কারণে শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষা স্থগিত

ডেস্ক নিউজ: চলমান ১৬তম শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষা রোববার (৪ এপ্রিল) থেকে স্থগিত করা হয়েছে। লকডাউন যতদিন থাকবে ততদিন এ পরীক্ষা বন্ধ থাকবে।

এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসিএ সচিব (উপসচিব) ড. এ.টি.এম. মাহবুব-উল করিম বলেন, আজ (শনিবার) মৌখিক পরীক্ষা চলছে। রোববার যাদের মৌখিক পরীক্ষা ছিল তাদেরটা স্থগিত করা হয়েছে। যতদিন লডডাউন থাকবে ততদিন এ পরীক্ষা স্থগিত থাকবে।

তিনি বলেন, লকডাউনের কারণে শিক্ষক নিবন্ধনের অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নিতে দুপুরে একটি বৈঠক ডাকা হয়েছে।

জানা গেছে, গত বছর নভেম্বরে ১৬তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এতে মোট ২২ হাজার ৩৯৮ জন প্রার্থী উত্তীর্ণ হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা শুরু হয় ২ ডিসেম্বর থেকে।

চলতি মাসের মধ্যে এ মৌখিক পরীক্ষা শেষ করে মে মাসের মধ্যে ১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশ করা কথা রয়েছে। তবে লকডাউনে দীর্ঘায়িত হলে এ পরীক্ষার চূড়ান্ত ফল পিছিয়ে যেতে পারে বলে জানা গেছে। সূত্র: রাইজিংবিডি, সময় টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়