শিরোনাম
◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের ◈ ফাইনালে শ্রীলঙ্কার কা‌ছে ৪ রানে হার, রানার্সআপ বাংলাদেশ ◈ একের পর এক ফ্লাইট বাতিল, আর্থিক ক্ষতির মুখে এভিয়েশন খাত ◈ ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম চালানে এলো ১৮টি ◈ ক্ষমা চেয়েও রক্ষা নেই ইনফান্তিনোর, ফিফা কাউন্সিলের কাঠগড়ায় সভাপতি ◈ বিশ্বব্যাংকের সঙ্গে ৫ বছরের উন্নয়ন চুক্তি করছে বাংলাদেশ, ২-৩ সপ্তাহের মধ্যে চূড়ান্ত বৈঠক ◈ কুমিল্লায় যুবদল নেতাকে কাউসারকে কুপিয়ে হত্যা ◈ ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিক্ষোভ, ঋণ বাতিল ও ধনীদের ওপর কর আরোপের দাবি ◈ ১৫ ঘণ্টা পর মুক্তি পেলেন কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য ◈ হিলারি ক্লিনটনের হাত থেকে মর্যাদাপূর্ণ পুরস্কার পেলেন ড. ইউনূস, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২১, ০১:৩৮ দুপুর
আপডেট : ০৩ এপ্রিল, ২০২১, ০১:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পূর্বধলায় ইয়াবাসহ আটক দুই

হাবিবুর রহমান: [২] নেত্রকোনার পূর্বধলায় শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ২০ পিস ইয়াবাসহ আবু সাঈদ রানা (৩০) ও রুমন তালুকদার (২৬) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

[৩] উপজেলার বিশকাকুনী ইউনিয়নের বাদেপুটিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।
[৪] আটককৃত আবু সাঈদ উপজেলার বিশকাকুনী ইউনিয়নের বাদেপুটিকা গ্রামের আব্দুল লতিফ ওরফে ছোট মিয়ার ছেলে ও রুমন তালুকদার উপজেলার আগিয়া ইউনিয়নের বুধি গ্রামের আইয়োব আলীর ছেলে।

[৫] পূূর্বধলা থানার অফিসার-ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পূর্বধলা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলা-উদ্দিন ও এসআই সালাহ উদ্দিন ও এএসআই ফজলুল হক সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ২০পিস ইয়াবাসহ তাদেরকে আটক করে। সম্পাদনা: সাদেক আলী

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আজ শনিবার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করে।সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ