শিরোনাম
◈ ‘দুই কেজি চাল দেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান আমারে গলা ধরে ধাক্কা দেয়’ ◈ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই বলা অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ◈ ইরান এতগুলো দেশে প্রতিশোধমূলক হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প ◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক ◈ ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনও আলাউদ্দিন ওএসডি ◈ ভিয়েনায় বাংলাদেশ-যুক্তরাজ্য বৈঠক, নিরাপত্তা ও পুলিশ সংস্কারে সহযোগিতার আলোচনা ◈ জোর করে শক দিতে বাধ্য করা হতো: অনলাইন প্রতারণার আখড়া কম্বোডিয়ায় নির্যাতনের শিকার কর্মীদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ ঈদে চন্দ্রা টার্মিনালে ঘরমুখী মানুষের চাপ, ১০ কিমি দীর্ঘ যানজট ◈ শিলাবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ না ফেরার দেশে অভিনেতা শামস সুমন

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২১, ০১:২০ দুপুর
আপডেট : ০৩ এপ্রিল, ২০২১, ০১:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সস্ত্রীক করোনায় আক্রান্ত প্রখ্যাত গীতিকার গাজী মাজহারুল আনোয়ার

জেরিন আহমেদ : [২] প্রখ্যাত গীতিকবি, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ার ও তাঁর স্ত্রীর করোনায় আক্রান্ত হয়েছেন।

[৩] কয়েকদিন আগে কোভিড-১৯ পরীক্ষার রেজাল্ট পজিটিভ এসেছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এখন বাসায় চিকিৎসা নিচ্ছেন তিনি।

[৪] শুক্রবার (২ এপ্রিল) সন্ধ্যায় তার পুত্রবধূ আশা আমাদের সময়.কমকে বিষয়টি নিশ্চিত করেছেন ।

[৫] তার পুত্রবধূ অরও বলেন, আপাতত বাসা থেকেই চিকিৎসা চলছে। আপনারা সবাই বাবার সুস্থতার জন‌্য দোয়া করবেন।’

[৬] এর আগে গত মার্চ মাসে গাজী মাজহারুল আনোয়ারসহ পরিবারের সবাই করোনার টিকা নিয়েছিলন।

[৭] ‘জয় বাংলা, বাংলার জয়’ শিরোনামের গানটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সূচনা সংগীত। এই গানের রচয়িতা বাংলা গানের জীবন্ত কিংবদন্তি গাজী মাজহারুল আনোয়ার।

[৮] এছাড়া ‘একতারা তুই দেশের কথা বলরে এবার বল’, ‘একবার যেতে দেনা আমার ছোট্ট সোনার গাঁয়’সহ স্বাধীনতা ও দেশপ্রেম নিয়ে অসংখ্য কালজয়ী গানের স্রষ্টা তিনি। শুধু তাই-ই নয়, তিনি একজন নির্মাতা, নির্দেশক, প্রযোজক, গীতিকার, সুরকার এবং চিত্রনাট্যকারও।

  • সর্বশেষ
  • জনপ্রিয়