শিরোনাম
◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে ◈ উত্তরায় কিশোর গ্যাংয়ের দাপট, মাদক সিন্ডিকেট ও দখলদারি নিয়ন্ত্রণে ‘দে লাড়া’ গ্রুপ (পিচ্চি সানি) ◈ ইমরান খান, ক্যালিস, ও সোবার্সের তালিকায় সাকিব আল হাসান ◈ ভারত কোটি টাকা আয় করবে, আর বঞ্চিত হ‌বে ওয়েস্ট ইন্ডিজ? ◈ হুতির হামলা আম‌লে নি‌চ্ছে না  সৌ‌দি আরব, যথাসময়ে এশিয়ান কাপ ফুটবল আয়োজনের ঘোষণা ◈ উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নিখুঁত হামলা, চাপে যুক্তরাষ্ট্রের যুদ্ধপরিকল্পনা ◈ গণপিটুনিতে ৯ মাসে ১৭১ মৃত্যু, ‘মব’ কি সংঘবদ্ধ অপরাধের নতুন কৌশল?

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২১, ১১:১৭ দুপুর
আপডেট : ০৩ এপ্রিল, ২০২১, ১১:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেনীতে একসঙ্গে ৪ শিশুর জন্ম

ডেস্ক রিপোর্ট: ফেনীতে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন জান্নাতুল ফেরদৌস (২৪)। শহরের একটি বেসরকারি হাসপাতালে সন্তানদের জন্ম দেন তিনি। দেশ রূপান্তর

চার নবজাতকের মধ্যে দুটি ছেলে ও দুটি মেয়ে। মা ও নবজাতকরা সুস্থ থাকায় শুক্রবার বিকেলে বাড়ি নিয়ে যান স্বজনরা। চিকিৎসকরা জানান, স্বাভাবিকভাবে একসঙ্গে চার সন্তান জন্ম দিয়েছেন গৃহবধূ জান্নাতুল ফেরদৌস।

তিনি নোয়াখালীর সেনবাগ উপজেলার তরী গরুকাটা হাজারী বাড়ির রাজমিস্ত্রি ফরহাদের স্ত্রী।

মঙ্গলবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর দেবীপুরে প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ল্যাপারোস্কোপি ইনস্টিটিউটে ভর্তি হয়ে একসঙ্গে চার সন্তান জন্ম দেন গৃহবধূ জান্নাতুল ফেরদৌস।

হাসপাতাল সূত্রে জানা যায়, স্বাভাবিকভাবে একসঙ্গে চার সন্তান প্রসব করান গাইনি বিশেজ্ঞ ডা. আবদুল কাইয়ুম।

ডা. আবদুল কাইয়ুম জানান, আল্ট্রাসনোগ্রাফির রিপোর্টর আলোকে জান্নাতুল ফেরদৌসের স্বজনরা বলেছিলেন তিন বাচ্চা রয়েছে। একে একে তিন সন্তান প্রসব করেন ওই মা। পরে আরও এক সন্তান প্রসব করেন তিনি।

জান্নাতুল ফেরদৌস বলেন, আমি সুস্থ আছি। আল্লাহ আমাকে এ চার সন্তান দান করেছেন।

নবজাতকদের বাবা ফরহাদ বলেন, আশা করি চার সন্তান লালন-পালনে কোনো সমস্যা হবে না। আল্লাহ সুস্থ রাখলে পরিবারের সবাই মিলে লালন-পালন করব।

একসঙ্গে চার সন্তানের জন্ম দেওয়ায় জান্নাতুল ফেরদৌসের পরিবার ও আত্মীয়স্বজনদের মধ্যে আনন্দ দেখা গেছে।

 

  • সর্বশেষ