শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২১, ০৯:০৪ সকাল
আপডেট : ০৩ এপ্রিল, ২০২১, ০৯:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বউ-ছেলেসহ করোনায় আক্রান্ত মৌসুমী

বিনোদন ডেস্ক: জনপ্রিয় তারকা জুটি মৌসুমী ও ওমর সানী দম্পতির ছেলে ফারদিন ও নব পুত্রবধূ সাদিয়া রহমান আয়েশা করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের সঙ্গে নন্দিত অভিনেত্রী মৌসুমীও আক্রান্ত হয়েছেন। এই বিষয়টি নিশ্চিত করেন ওমর সানি নিজেই। রাইজিং বিডি

ক’দিন আগেই ধুমধাম করে একমাত্র ছেলে ফারদিনের বিয়ে দিয়েছেন। সেই সঙ্গে বিয়ের দাওয়াতে আসা কয়েকজন আত্মীয়স্বজনও করোনায় আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেছেন ওমর সানী নিজেই। চিকিৎসকের পরামর্শে বাসাতেই চিকিৎসা নিচ্ছেন তারা। করোনা থেকে মুক্তি পেতে পরিবারের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী।

ওমর সানি তার ফেসবুকে স্ট্যাটাসে লিখেন, ‘আমার স্ত্রী আমার ছেলে নতুন বৌমা বাসার অন্য সদস্য এবং আত্মীয়-স্বজন আমার প্রিয় জন কিছু মানুষ, সবাই অসুস্থ, আপনারা দোয়া করবেন সবাই যেন সুস্থ হয়ে যায়, আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ রাখে আমাকে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়