শিরোনাম
◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, শ‌ক্তিশালী ভারতের সঙ্গে ড্র করলো বাংলাদেশ ◈ ভারত-বাংলাদেশ পাইপলাইনে আবারও ৭ হাজার টন ডিজেল আমদানি শুরু ◈ ‘না ফেরার দেশে চলে গেলেন শামীম ওসমান’-পোস্টকার্ডের বিষয়ে যা জানা গেল ◈ জলবায়ু পরিবর্তনে তিন দশকে সবচেয়ে বড় ক্ষতির দায় যুক্তরাষ্ট্রের

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২১, ০৮:১৮ রাত
আপডেট : ০২ এপ্রিল, ২০২১, ০৮:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বকা দেওয়ায় পুলিশ কর্মকর্তা বাবার পিস্তলে ছেলের আত্মহত্যা

ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামে নিজ বাসায় গুলিবিদ্ধ হয়ে সিএমপির এক পুলিশ কর্মকর্তার ছেলে মুশফিকুল হক মাহিনের (১৮) মৃত্যু হয়েছে। শুক্রবার (০২ এপ্রিল) দুপুরে সিটি গেট শাপলা আবাসিক এলাকার বাসায় এ ঘটনা ঘটে।

তার পরিবারের দাবি, মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ না করায় বাবার বকা খেয়ে আত্মহত্যা করেছেন মাহিন। নগরীর খুলশী থানায় কর্মরত সাব ইন্সপেক্টর মাইনুল হোসেনের ছেলে মাহিন গত বছর সিএমপি স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করেছিলেন।

পুলিশ কর্মকর্তা মাইনুল হোসেন কান্নাজড়িত কণ্ঠে বলেন, আজ মেডিকেলে ভর্তি পরীক্ষা দেওয়ার কথা ছিল মাহিনের। ঘুম থেকে উঠে দেখি সে পরীক্ষা দিতে যায়নি। প্রস্তুতি ভালো না থাকার কথা বলে সে। এ সময় আমি তাকে বকা দেয়। বকা দিয়ে আমি নামাজ পড়তে চলে যায়। নামাজ দাঁড়ানোর আগে শুনি আমার ছেলে আর নেই। বকা দেওয়ার কারণে মাহিন যে দুনিয়া ছেড়ে চলে যাবে এটা আমি কোনোদিন ভাবতে পারিনি।

এ ঘটনায় আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির জানান, দুপুরে আকবর শাহ এলাকায় এ ঘটনাটি ঘটেছে। ঘটনাটি জানার পর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সবাই ঘটনাস্থলে যায়। মূলত বকা দেওয়ার কারণে বাবার পিস্তলের গুলি দিয়েই আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হবে বলেও জানান তিনি। সময়টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়