শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২১, ০৭:৫৪ বিকাল
আপডেট : ০২ এপ্রিল, ২০২১, ০৭:৫৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]করোনা আক্রান্ত প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট ভদ্র, আইসোলেশনে প্রিয়াঙ্কা [২] তিনদিনের নির্বাচনী প্রচারণা বাতিল

সুমাইয়া ঐশী: [৩] রবার্টের করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসার পর শুক্রবার এক টুইট বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন প্রিয়াঙ্কা নিজে। তিনিও করোনা টেস্ট করিয়েছেন জানিয়ে বলেন, বৃহস্পতিবার সেই রিপোর্ট নেগেটিভ এসেছে। তবু চিকিৎসকের পরামর্শে আইসোলেশনে যাচ্ছেন তিনি। আনন্দবাজার

[৪] শুক্রবারের এই টুইটে প্রিয়াঙ্কা জানান, দুর্ভাগ্যবশত শুক্রবার আসাম, শনিবার তামিলনাড়ু এবং রোববার কেরালার নির্বাচনী প্রচারণা বাতিল করতে হচ্ছে। এজন্য আমি ক্ষমাপ্রার্থী। যেসব প্রার্থীর আমার সঙ্গে প্রচারণায় যাওয়ার কথা ছিলো, তাদের শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা নির্বাচনে ভালোভাবেই লড়বেন আশা করি। এই নির্বাচনে কংগ্রেসই জিতবে।

[৫] এসব রাজ্যে বিশেষ করে আসামের তৃতীয় এবং শেষ দফার ভোটে কংগ্রেসের প্রচারণায় বেশ গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন প্রিয়াঙ্কা। যদিও সংশ্লিষ্টরা বলছেন, ঐ তিন রাজ্যের ভোটারদের সঙ্গে ভার্চুয়াল সভা করতে পারেন তিনি। উল্লেখ্য, এর আগে অন্যান্য রাজ্যের নির্বাচনে কংগ্রেস প্রার্থীদের জন্য রোড শো এবং জনসভা করেছেন প্রিয়াঙ্কা। তবে পশ্চিমবঙ্গের কংগ্রেসের জন্য কোনও কর্মসূচিই ছিলো না তার। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়