শিরোনাম
◈ পশ্চিম এশিয়ায় যুদ্ধের প্রভাব পাকিস্তান ক্রিকেট লিগে প‌ড়ে‌ছে ◈ যুক্তরাষ্ট্র পাকিস্তানে হামলা করলে ভারতের দিল্লি-মুম্বাই গুঁড়িয়ে দেবে ইসলামাবাদ! ◈ জ্বালানি ঘাটতি ও নিরাপত্তা সংকটে দেশের পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, মালিকদের সতর্কবার্তা ◈ যৌ.ন আকাঙ্ক্ষা বাড়াতে টেস্টোস্টেরন থেরাপি: সমাধান নাকি লাভজনক ব্যবসা? ◈ ইরান সংঘাত দীর্ঘায়িত হলে অর্থনীতির বড় ধাক্কা, ঝুঁকির তালিকায় শীর্ষে কারা ◈ শিশুসহ ৩৩ বাংলাদেশি বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ◈ এবার বিশ্বনেতাদের কাছে ইরানকে রুখতে যে আহ্বান জানালেন নেতানিয়াহু ◈ ইরান-ইসরাইল যুদ্ধ শেষ করার জন্য অবশেষে যে পদক্ষেপ নিতে যাচ্ছে তুরস্ক ◈ কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি; গুলিবিদ্ধ ৪ ◈ ১৫ বছর বয়‌সে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করে ইতিহাস!

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২১, ০৬:২৫ বিকাল
আপডেট : ০২ এপ্রিল, ২০২১, ০৬:২৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধামরাইয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে আওয়ামী লীগের যৌথ সভা

রাসেল হোসেন: [২] ঢাকার ধামরাইয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে চৌহাট ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

[৩] শুক্রবার (০২ এপ্রিল) বিকেলে রাজাপুর বেগম আনোয়ারা গালস কলেজ মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় হাজারও নারী পুরুষ এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। কোন সামাজিক দুরত্ব দেখা যায়নি। অনেককে মাস্ক ছাড়াও দেখা গেছে।

[৪] এসময় চৌহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সাখাওয়াত হোসেন খান মিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল ঢাকা জেলা আওয়ামীলীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমদ। ওই সময় তিনি উপস্থিত না হয়ে ভার্চুয়্যালি বক্তব্য রাখেন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাখেন ঢাকা জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি আব্দুল আলীম খান সেলিম।

[৫] এসময় আওয়ামী লীগের তিনজন নিজের চেয়ারম্যান প্রার্থীতা ঘোষণা করেন।তারা হলে চৌহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাখাওয়াত হোসেন খান মিন্টু সম্পাদক আনোয়ার শিকদার ও জনপ্রিয় অভিনেতা সোহেল খান।

[৬] বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আওয়ামীলীগের ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান,প্রচার ও প্রকাশনা সম্পাদক এনামুল হক আয়ূব,ধামরাই উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড.সোহানা জেয়াসমিন মুক্তা, সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পার্থী ও চেয়ারম্যান বৃন্দ। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়