শিরোনাম
◈ দেশে জ্বালানি তেলের দাম বাড়ল, রোববার থেকেই কার্যকর ◈ স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আদায়ে বিরোধীদলের ভিন্ন কৌশল ◈ আকাশে দেখা মিলেছে জিলকদ মাসের চাঁদ, ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আমিরাত ◈ এনসিপি তাদের সঙ্গে যোগ দিতে বলছে, আমি হেসেছি: রুমিন ফারহানা ◈ প্রথম দুই মা‌সে বিএনপি সরকারের অর্জন ও ঘাটতি ◈ সারা দেশে বজ্রপাতে ১১ জনের মৃত্যু, আহত অন্তত ১৩ ◈ টেস্ট ক্রিকে‌টে পা‌কিস্তা‌নের নতুন কোচ, বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করলো পিসিবি   ◈ মানবিক ভিসা দেওয়ায় ইরানের দুই নারী ফুটবলার অস্ট্রেলিয়া সরকার‌কে ধন্যবাদ জানালেন   ◈ হরমুজ প্রণালী ফের বন্ধের ঘোষণা ইরানের ◈ জানা গেল এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২১, ০৪:৫৫ দুপুর
আপডেট : ০২ এপ্রিল, ২০২১, ০৪:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খাগড়াছড়ির রামগড়ে বন্ধ সিনেমা হল দুটিতে চলছে মার্কেট-কমিউনিটি সেন্টার

এমদাদ খান : [২] একসময় সিনেমা দেখতে যেত পাহাড়ি জনপদের মানুষও দল বেঁধে ছুটে যেতেন সিনেমা হলে। ঈদ-পূজায় হলের সামনে দীর্ঘ লাইন দেখা যেত। তখন পরিবার নিয়ে দল বেঁধে বাংলা সিনেমা দেখা বিনোদনের অন্যতম প্রধান অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছিল এ জনপদে।

[৩] সময়ের ব্যবধানে হল থেকে মুখ ফিরিয়ে নিলেও মানুষ টেলিভিশন-মোবাইল-কম্পিউটারসহ নানা মাধ্যমে খুঁজে নিচ্ছে নিজেদের পছন্দের সিনেমা।

[৪] এদিকে, হলে দর্শক না থাকায় ব্যবসায় বড় ধরনের ধস নামতে শুরু করে। ফলে পুঁজি হারিয়েছেন রামগড়ের হল ব্যবসায়ীরা। বর্তমানে তাই ব্যবসার ধরন পাল্টেছেন তারা। বন্ধ হওয়া হলে চলছে মার্কেট ও কমিউনিটি সেন্টার।

[৫] আশির দশকের শেষ দিকে সাবেক মহকুমা শহর রামগড়ে স্থানীয় মো. রুহুল আমিন প্রতিষ্ঠা করেন শিল্পী সিনেমা হল। তার কাছাকাছি সময়ে গড়ে তোলা হয় ঝুমুর সিনেমা হল। এই সিনেমা হলগুলোতে নতুন ছবির জন্য মুখিয়ে থাকতো দর্শকরা। তবে তাদের হল বিমুখতায় বন্ধ হয়ে যায় সিনেমা হল দুটি।

[৬] সাত-আট বছর আগে শিল্পী সিনেমা হল পরিণত হয়েছে শিল্পী কমিউনিটি হলে। আর মালিকানা বদল করে ঝুমুর সিনেমা হলে ফার্নিচারের শোরুম করা হয়েছে।

[৭] রামগড়ের প্রবিন সাংবাদিক ফয়েজ আহমেদ মিলন বলেন একসময় সিনেমা হলগুলো ছিল পারিবারিক বিনোদনের ঠিকানা। মা-বাবা, ভাই-বোন ও বন্ধু-বান্ধব নিয়ে হলে সিনেমা দেখার প্রবণতা এখন আর চোখে পড়ে না। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়