শিরোনাম
◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের ◈ নির্বাচনে টানা ছুটি: সরকারি চাকরি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান—কার কত দিন? ◈ বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ নিয়ে ভারতের দোটানা! ◈ বিদায় নিয়ে কোথায় যাবেন, জাতিকে জানালেন প্রধান উপদেষ্টা ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট ◈ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২১, ০৪:১৬ দুপুর
আপডেট : ০২ এপ্রিল, ২০২১, ০৪:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড আক্রান্ত হয়ে হাসাপাতালে ভর্তি শচীন টেন্ডুলকার

স্পোর্টস ডেস্ক: [২] করোনা আক্রান্ত হয়েছিলেন আগেই। এবার শচীন টেন্ডুলকারকে হাসপাতালে ভর্তি করা হল। আর মাস্টার ব্লাস্টার হাসপাতালে ভর্তি হলেন এমন একটা দিনে, ভারতীয় ক্রিকেটের ইতিহাসে যে দিনটা অমর। কারণ, ১০ বছর আগে এই দিনেই শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল মহেন্দ্র সিং ধোনির ভারত। যে দলের অন্যতম সদস্য ছিলেন শচীন।

[৩] শুক্রবার টুইটারে তিনি লিখেন, আপনাদের শুভেচ্ছা ও প্রার্থনার জন্য ধন্যবাদ। চিকিৎসকদের পরামর্শে সাবধানতা হিসাবেই হাসপাতালে ভর্তি হয়েছি। কয়েকদিনের মধ্যেই বাড়ি ফিরে যাওয়ার আশা করছি। প্রত্যেকে সাবধানে থাকুন ও সতর্ক থাকুন।

[৪] পাশাপাশি বিশ্বকাপ জয়ের ১০ বছর পূর্তি উপলক্ষ্যেও বার্তা দিয়েছেন শচীন। লিখেছেন, আমাদের বিশ্বকাপ জয়ের দশ বছর পূর্তিতে সমস্ত ভারতীয়দের এবং আমার সতীর্থদের শুভেচ্ছা জানাই।

[৫] গত ২৭ মার্চ করোনা আক্রান্ত হওয়ার খবর শচীন নিজেই টুইট করে জানিয়েছিলেন, সবরকম সচেতনতা অবলম্বন করার পরেও দুর্ভাগ্যবশত করোনা পজিটিভ হওয়ার রিপোর্ট এসেছে। বাড়ির সকলের রিপোর্ট অবশ্য নেগেটিভ। আমার শরীরে কোভিড ১৯-এর মৃদু লক্ষণ ধরা পড়েছে। সরকারি নিয়ম মেনে স্থিতিশীল অবস্থাতেই নিজেকে হোম কোয়ারেন্টিনে রেখেছি। - জি নিউজ / টুইটার

  • সর্বশেষ
  • জনপ্রিয়