শিরোনাম
◈ আই‌পিএ‌লের দল আরসিবি কিন‌তে ম্যানচেস্টার ইউনাই‌টে‌ডের মা‌লিক দাম বল‌লেন ১৮ হাজার কো‌টি টাকা  ◈ লাহোরে আইসিসি ও পিসিবি-র জরুরি বৈঠকে যোগ দিতে ঢাকা ছাড়লেন বুলবুল ◈ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আজ থেকে মাঠে নামছে সেনাবাহিনী ◈ যৌথ বাহিনীর অভিযানে ৭ শতাধিক রোহিঙ্গা আটক ◈ শেষ মুহূর্তে আজ ঢাকার ছয় জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান ◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও)

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২১, ০২:৫১ দুপুর
আপডেট : ০২ এপ্রিল, ২০২১, ০২:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে গোডাউনসহ ৬ দোকান

শাহাদাত হোসেন:[২] চট্টগ্রামের রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়েছে ৬ দোকান। এরমধ্যে ২টি গোডাউন। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে রাউজান থানা রোড়ের পূর্ব পার্শ্বে কাঁশখালী কুল এলাকায়।

[৩] খবর পেয়ে দ্রুত রাউজান ফায়ার সার্ভিস স্টেশনের দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে ছুটে আসেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দীন পারভেজ ও কাউন্সিলর আজাদ হোসেনসহ অনেকেই।

[৪] অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা হলেন, সন্তোষ চৌধুরী, মোহাম্মদ আব্দুল নবী, মোহাম্মদ শাহ্জাহান, রনত দে। ৬টি দোকানের মধ্যে ৩টি বেডিং, দোকান, ২টি মুদির দোকান ও একটি কুলিং কর্ণার দোকান।

[৫] এতে বেশী ক্ষতিগ্রস্ত হলেন সন্তোষ চৌধুরী ও মোহাম্মদ আব্দুল নবী। তাদের বাদি অগ্নিকাণ্ডে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট কিংবা মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছেন স্থানীয়রা।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়