শিরোনাম
◈ অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে ক্ষতিগ্রস্ত হতে পারে হৃদ্‌যন্ত্র, কিডনি ও চোখ, প্রতিরোধে এখনই ব্যবস্থা নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ অস্ট্রেলিয়ার কা‌ছে ৭ উইকে‌টে হার‌লো ইংল‌্যান্ড ◈ চিকিৎসা খাতের অব্যবস্থাপনা দূর করতে মানসিকতার পরিবর্তন জরুরি, দেশের স্বাস্থ্যব্যবস্থায় বড় পরিবর্তন প্রয়োজন: রাষ্ট্রপতি ◈ গোপালগঞ্জে বাস-প্রাইভেটকারের মুখোমুখি একের পর এক ১০ গাড়ির সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন সংসদ সদস্য ◈ এলপিজির বাড়তি দামে নাভিশ্বাস, রাজধানীর অনেক পরিবারে ফিরছেন লাকড়ির চুলায় ফিরছেন ◈ পাঁচ লাখ টাকা নিয়েও ছাড়েনি জিম্মিকে, লিবিয়ায় বাংলাদেশিকে আটকে ৪২ লাখ টাকা মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ২ ◈ ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার দায়িত্বে কোচ লিও‌নেল স্কালোনি ◈ ‘খালি গা, হাতে সিগারেট, চিৎকার করে গান’, কিশোরদের বেপরোয়া আচরণ নিয়ে ফেসবুকে যা লিখলেন সাইফুল্লাহ ◈ কেইনের রেকর্ড, গোলের ঝলক—ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ আটে ইংল্যান্ড ◈ জলবায়ু মোকাবিলায় নারীর অংশগ্রহণ বাড়াতে নতুন উদ্যোগের কথা জানালেন শামা ওবায়েদ

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২১, ০২:১৩ রাত
আপডেট : ০২ এপ্রিল, ২০২১, ০২:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডিমের সাদা অংশ কেন খাবেন?

আতাউর অপু: সকালের নাস্তায় অনেকেরই ডিম চাই। বিশেষ করে স্বাস্থ্য সচেতনদের দিনই শুরু হয় ডিম দিয়ে। ক্যালোরি কম থাকলেও প্রচুর পুষ্টিগুণ রয়েছে ডিমে।

তবে বিশেষজ্ঞদের মতে, ডিমের কুসুম অতিরিক্ত খাওয়া শরীরের জন্য বেশি ভালো নয়। এতে করে রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যেতে পারে। এতে হৃদরোগের ঝুঁকি বাড়ে।

অন্যদিকে ডিমের সাদা অংশে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন বি। সেইসঙ্গে কোলেস্টেরলও থাকে না। যারা ওজন কমাতে চাচ্ছেন; তাদের জন্যও ডিমের সাদা অংশ অনেক উপকারী। কারণ কুসুম বাদ দিলে শুধু সাদা অংশে মাত্র কয়েক ক্যালোরি থাকে।

এজন্য পুষ্টিবিদরাও ডিমের সাদা অংশ খাওয়ার প্রতি উৎসাহিত করে থাকেন। ডিমের সাদা অংশ খাওয়ার রয়েছে অনেক উপকারিতা। চলুন তবে জেনে নেওয়া যাক সেসব গুলো-

  1. ডিমের সাদা অংশ ক্যালসিয়ামে ভরপুর। এটি হাড়কে শক্তিশালী ও মজবুত করতে সহায়তা করে। এ ছাড়াও অস্টিওপোরোসিস, রিকেটস ও হাড়ের নানান গুরুতর সমস্যা দূর করতে সাহায্য করে।
  2.  রক্ত জমাট বাঁধার সমস্যায় ডিমের সাদা অংশ খুব উপকারী। এতে প্রচুর পরিমাণে ভিটামিন এবং খনিজ পদার্থ থাকে। যা আপনার রক্ত সঞ্চালন বাড়াতে সহায়তা করে।
  3.  ডিমের সাদা অংশে রয়েছে পটাসিয়াম, যা হৃৎযন্ত্রের যেকোনো সমস্যা থেকে রক্ষা করে। এ ছাড়াও পটাসিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে।
  4.  এতে আরও রয়েছে আয়রন। মাথা ঘোরা বা ক্লান্ত বোধ করার মতো সমস্যা থাকলে ডিমের সাদা অংশ খেতে পারে। ম্যাগনেসিয়াম এবং ম্যাঙ্গানিজ সমৃদ্ধ এই খাদ্য আপনার শরীর থেকে ক্লান্তি দূর করবে।
  5.  শরীরচর্চা করেন যারা; তারা নিয়মিত ডিমের সাদা অংশ খেয়ে থাকেন। কারণ এটি প্রোটিনের ‘পাওয়ার হাউস’। এতে পেশি মজবুত হয়।
  • সর্বশেষ