শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২১, ০২:০৯ রাত
আপডেট : ০২ এপ্রিল, ২০২১, ০২:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাস্ক ব্যবহারে ত্বকের সমস্যা হলে যা করবেন

আতাউর অপু: করোনা সংক্রমণ আবারও বাড়ছে। মাস্ক ছাড়া কাউকে বাইরে বের না হওয়ার নির্দেশ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এ দিকে গরমও বাড়ছে। আগে যেমন অনেকটা সময় মাস্ক পরে থাকা যেত, এখন আর তা হচ্ছে না। কিছুক্ষণ পরে থাকলেই যেমন শ্বাস নিতে কষ্ট হচ্ছে, অনেকের আবার ত্বকে সমস্যাও দেখা দিচ্ছে। টানা অনেক ক্ষণ মাস্ক পরে থাকলে ত্বকে জ্বালা ভাব হচ্ছে অনেকেরই। কারও আবার লাল চাকা চাকা মতো হয়ে যাচ্ছে মুখ এবং কানের আশপাশে। মাস্কে ঢাকা মুখের অংশ থেকে চামড়া উঠছে বলেও জানা যাচ্ছে। এ সব এড়াতে কিছু বিষয় অনুসরণ করতে পারেন। যেমন-

১. বাইরে থেকে বাড়ি ঢুকে মাস্ক খোলার পর ভালোভাবে সাবান দিয়ে মুখ পরিস্কার করুন।

২. মুখ পরিস্কারের পর হালকা কোনো ময়শ্চারাইজার কিংবা সামান্য টক দই ভালোভাবে মুখে লাগাতে পারেন।

৩. ঘুমাতে যাওয়ার আগে একটু তেলতেলে কোনও ক্রিম দিয়ে মুখে এবং কানে ম্যাসাজ করতে পারেন।

৪. মাস্ক ব্যবহার করলে মেকআপ করা থেকে বিরত থাকুন।

৫. কাপড়ের মাস্ক ব্যবহার করলে প্রতিদিন ধোওয়ার অভ্যাস করুন।

এসবের পাশাপাশি কী মাস্ক পরা হচ্ছে, সে দিকে খেয়াল রাখা দরকার। মাস্ক নানা ধরনের হয়। মাঝেমাঝে ঘুরিয়ে ফিরেয়ে দেখে নিতে হবে কোন ধরনের মাস্ক পরলে বেশি ক্ষণ স্বস্তিতে থাকা যায়। একটা মাস্ক না ধুইয়ে বারবার পরা কোনও ভাবেই ঠিক নয়। সে দিকেও নজর দেওয়া দরকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়