শিরোনাম
◈ বোমা নয়, মানুষকে অর্থায়ন করুন: ইসরাইল-যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বজুড়ে প্রতিবাদ ◈ নতুন শিক্ষাক্রমে বড় পরিবর্তনের উদ্যোগ: প্রযুক্তিনির্ভর ও দক্ষতাভিত্তিক শিক্ষায় জোর, তিন ধাপে বাস্তবায়ন পরিকল্পনা ◈ বাবা ও ভাইয়ের প্রাণনাশের হুমকিতে মিথ্যা বলতে বাধ্য হয়েছি: প্রকাশ্যে এসে সত্য প্রকাশ করলেন সেই ইমামের মেয়ে ◈ ৪৭ বছরে যুক্তরাষ্ট্র ইরানের জাতীয় সম্পদের বিলিয়ন বিলিয়ন ডলার আটকে রেখেছে ◈ অ‌নেক লড়াই ক‌রে চেলসিকে হারা‌লো ম্যানচেস্টার ইউনাইটেড  ◈ পাকিস্তানের বিরুদ্ধে খেলবেন মেসি! আর্জেন্টিনার সঙ্গে আলোচনা পাকিস্তান ফুটবল কর্তাদের  ◈ একঝাঁক তারকা ছিটকে গেলেন বিশ্বকাপের আগেই! ◈ অবিশ্বাস অনাস্থায় সরকার ও বিরোধী দলের মধ্যে বাড়ছে দূরত্ব ◈ বিশ্বকাপের আসর শুরুর আগেই যুক্তরাষ্ট্রে ১২ গুণ বেড়ে গেলো যাতায়াত খরচ ◈ বিশ্বকাপের আগে নয়া বিতর্ক, এবার প্যালেস্টাইনের ফুটবল কর্তাকে ভিসা দেয়‌নি কানাডা

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২১, ০৭:৪৮ বিকাল
আপডেট : ০১ এপ্রিল, ২০২১, ০৭:৫০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কলাপাড়ায় অপহরণের নাটক সাজিয়ে মুচলেকায় ছাড়া পেলেন ইউপি সদস্য

উত্তম কুমার: [২] পটুয়াখালীর কলাপাড়ায় হয়রানি করার উদ্দেশ্যে অপহরনের নাটক সাজিয়ে থানা থেকে মুচলেকায় ছাড়া পেলেন উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো.মোস্তফা কামাল সহ ভিকটিম মো.জয়নাল আবেদীন। পুলিশের তৎপরতায় আত্মগোপনকারীকে উদ্ধার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে সত্য ঘটনা বেরিয়ে আসে। এ ঘটনায় কলাপাড়া থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

[৩] কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো.আসাদুর রহমান ও উপ-পরিদর্শক সুকন্ঠ দে সাংবাদিকদের জানান, উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আমিরাবাদ গ্রামের অধিবাসী মো.জয়নাল (২৫) কে অপহরন করেছে উপজেলার লালুয়া ইউনিয়নের অধিবাসী মো.রুজেল সহ তার সহযোগীরা।

[৪] বিষয়টি মোস্তফা কামাল জয়নালের স্ত্রী মোসা.সোনিয়া বেগমকে দিয়ে ৩০ মার্চ দুপুরে ৯৯৯ নম্বরে ফোন করে অভিযোগ দেয়। পরে কলাপাড়া থানা পুলিশ জয়নালকে পটুয়াখালীর দুমকি থেকে ৩১ মার্চ উদ্ধার করে ঘটনার সাথে জড়িতদের থানায় নিয়ে আসে। এসময় প্রমান হয় মোস্তফা কামাল এবং জয়নাল পরিকল্পিত ভাবে অপহরনের নাটক সাজিয়েছে রুজেলকে হয়রানি করার উদ্দেশ্যে। এদের সাথে টাকা পয়সার লেনদেন সম্পর্কিত বিষয় ছিল রুজেলের।

[৫] মূলতঃ রুজেলকে হয়রানি করার উদ্দেশ্যেই অপহরনের নাটক সাজানো হয়েছে । বিষয়টি ধুম্রজালের মধ্যে না থেকে পরিস্কার হওয়ায় থানা পুলিশ মোস্তফা কামাল এবং জয়নালকে মুচলেকা নিয়ে তাদের মুক্তি দেয়। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়