শিরোনাম
◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২১, ০৬:৪৩ বিকাল
আপডেট : ০১ এপ্রিল, ২০২১, ০৬:৪৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]বিজেপি সমর্থকদের তাণ্ডবে নন্দীগ্রামের ভোটকেন্দ্রে দুঘণ্টা অবরুদ্ধ মমতা

সুমাইয়া ঐশী:  [২]আইন-শৃঙ্খলা বাহিনীর প্রচেষ্টায় বের হয়ে বললেন, নন্দীগ্রাম নিয়ে চিন্তিত নই।

[৩] ভোটে কারচুপির অভিযোগ পেয়ে বৃহস্পতিবার স্থানীয় সময় সোয়া ১টার দিকে নন্দীগ্রামের বয়াল মক্তব প্রাথমিক বিদ্যালয়ের বুথে সরেজমিনে তদারকিতে যান মমতা। সেখানে তাকে দেখেই ‘জয় শ্রীরাম’ শ্লোগান দেওয়াসহ পরিস্থিতি উত্তপ্ত করে তোলে বিজেপি সমর্থকরা, থেমে থাকেনি তৃণমূল কর্মীরাও। একপর্যায়ে পরিস্থিতি হাতাহাতিতে পৌঁছালে বুথেই আটকে পড়েন মমতা। আনন্দবাজার, এনডিটিভি

[৪] পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় র‌্যাফ ও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। তারা বহু কষ্টে মমতাকে বের করে আনতে সক্ষম হলেও কেনো দেরিতে এসে পৌঁছালো, তা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল।

[৫] এদিকে, ঐ বুথ থেকে বের হয়ে জনসাধারণের উদ্দেশ্যে বক্তব্য রাখেন মমতা। তিনি বলেন, নন্দীগ্রাম নিয়ে নয়, আমি চিন্তিত গণতন্ত্র নিয়ে। এখানে ভোটে কারচুপি হয়েছে।

[৬] মমতাকে বের করে আনার পরও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। অনাকাঙ্খিত ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ ও র‌্যাফ নজরদারি করছে।

[৭] এর আগে, মমতা জানান বুথে প্রবেশের আগেই স্থানীয়রা ও তৃণমূল কর্মীরা তার কাছে ভোটে অনিয়মের অভিযোগ আনেন। মমতা জানান ৪০টিরও বেশি মৌখিক অভিযোগ পেয়েছেন তিনি। সেখানে যারা ভোট দিচ্ছে, বেশিরভাগই অবাঙালি। বহিরাগতদের দিয়ে বিজেপি ভোট চুরি করছে বলেও গণমাধ্যমকে জানান মমতা। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ