শিরোনাম
◈ আওয়ামী লীগের অফিস খোলার বিষয়টি আইনগতভাবে দেখা হবে: মির্জা ফখরুল ইসলাম (ভিডিও) ◈ ডোনাল্ড ট্রাম্পের প্রতি ডেমোক্র্যাটদের হুঁশিয়ারি: ইরান ইস্যুতে আইন হাতে তুলে নেবেন না ◈ প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন তারেক রহমান ◈ ৯ মন্ত্রী-উপদেষ্টা-প্রতিমন্ত্রীর এপিএস হলেন যারা ◈ নীরব জোনে তীব্র শব্দসন্ত্রাস: শাহবাগসহ ঢাকাজুড়ে বাড়ছে শব্দদূষণ, ঝুঁকিতে জনস্বাস্থ্য ◈ ঢাকা উত্তর-দক্ষিণসহ ৬ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ করেছে সরকার ◈ তাজুল ইসলামকে সরিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম ◈ কে হচ্ছেন সরকার দলীয় চিফ হুইপ? যা জানাগেল ◈ ৪৫ হাজার কোটি টাকা বিদ্যুতে  বকেয়া, দেউলিয়া পরিস্থিতি বলছেন নতুন মন্ত্রী ◈ চাঙ্গা হচ্ছে কূটনৈতিক মিশনগুলো

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২১, ০৫:২২ বিকাল
আপডেট : ০১ এপ্রিল, ২০২১, ০৫:২২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মৌলভীবাজারের জুড়ীতে ভুয়া সাংবাদিককে গণধোলাই দিয়েছে এলাকাবাসী

স্বপন দেব: [২] গণধোলাইয়ের পর অবরুদ্ধ থেকে স্থানীয় এক ইউপি সদস্যের হস্তক্ষেপে তাদেরকে ঐ ইউপি সদস্যের জিম্মায় ছেড়ে দেয়া হয়।

[৩] এলাকাবাসী সূত্রে জানা যায়,উপজেলার জায়ফরনগর ইউনিয়নের মহিলা ওয়ার্ড সদস্য ভবানীপুর গ্রামের বাসিন্দ আফিয়া বেগম ও বদরুল ইসলামের ছেলে ফ্রিজের মিস্ত্রী জাকির হোসেন (২৩) ও পূর্ব জুড়ী ইউনিয়নের বড় ধামাই গ্রামের জমির উদ্দিনের ছেলে জাহিদুল ইসলাম (২২) বিভিন্ন সময় সাংবাদিক পরিচয় দিয়ে মানুষের সাথে ধোকাবাজি করে আসছেন।

[৪] এরই ধারাবাহিকতায় জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন রোগী ভর্তি হলে সেখানে উৎপেতে থাকা জাহিদুল ইসলাম ও জাকির হোসেন কারও অনুমতি ছাড়া রোগীর ভিডিও করতে যান, সেখানে রোগীর আত্বীয় স্বজনরা বাধা দিলে তারা তাতে ক্ষিপ্ত হয়ে সাংবাদিক পরিচয় দেন।এর পর রোগীর স্বজনরা তাদেরকে আটক করে গণধোলাই দিয়ে হাসপাতালে অবরুদ্ধ করে রাখেন।

[৫] খবর পেয়ে জুড়ী থানা পুলিশ সেখানে গিয়ে তাদের কাছ থেকে ক্যামেরা জব্দ করে রাখে। পুলিশ ও এলাকাবাসীর কাছে জাকির হোসেন স্বীকার করে যে, সে ষষ্ট শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে। পরে জায়ফর নগর ইউপি সদস্য সিরাজুল ইসলাম সেখানে গিয়ে তাদেরকে উদ্ধার করে আনেন। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়