শিরোনাম
◈ ডিপি ওয়ার্ল্ডের কাছ থেকে ১২০০ কোটি টাকা ঘুষের অভিযোগ, ‘ইকোনমিক হিটম্যান’ তকমা নিয়ে যা বললেন আশিক চৌধুরী ◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২১, ০৪:০৭ দুপুর
আপডেট : ০১ এপ্রিল, ২০২১, ০৪:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]বাংলাদেশকে উন্নয়নশীল দেশে পরিণত করতে বিজ্ঞান ও প্রযুক্তিকে গুরুত্ব দেয়া হচ্ছে: জুনাইদ আহমেদ পলক

মিনহাজুল আবেদীন: [২] বৃহস্পতিবার (১ এপ্রিল) নিউজ ২৪ লাইভে ডাক এবং টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ স্বল্প উন্নত দেশ থেকে উন্নতশীল দেশে পরিণত হয়েছে। এসব কিছুর অবদান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সুযোগ্য কন্যা শেখ হাসিনার। সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে এগুলোর সুচারু বাস্তবায়ন হচ্ছে।

[৩] পলক বলেন, দেশে স্যাটেলাইট ও ইলেক্ট্রনিক্সের যুগে প্রবেশ করবে তার স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু। এখন তার বাস্তবায়ন হচ্ছে। দেশে হাইটেক পার্কসহ শিশুদের জন্য শেখ কামাল ল্যাব স্থাপন করা হয়েছে। নতুন করে ১০টি ল্যাবের খসড়া পাস হয়েছে। ৩০টি স্কুলে ল্যাব স্কুলে ফিচার আবিষ্কার করা হয়েছে। বিশেষজ্ঞদের গবেষণার জন্য ১০০টি ল্যাব তৈরি করা হয়েছে।

[৪] মন্ত্রী বলেন, কোভিডের মধ্যেও নতুন করে ৮ হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে। স্যামসাং মোবাইল কোম্পানিতে ২ হাজার, সিম্ফনিতে অর্ধ শতাধিক মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে।

[৫] তিনি বলেন, শিশুদের এমনভাবে তৈরি করা হচ্ছে যেন তারা চতুর্থ শিল্প বিপ্লবের যুগে নেতৃত্ব দিতে পারে। রোবট, আর্টিফিশিয়াল, সফটওয়্যার এবং হাইটেক শিল্পকে প্রতিষ্ঠা করতে গুরুত্ব দেয়া হচ্ছে। ইতোমধ্যে রেফ্রিজারেটর, অ্যাম্বুলেন্স, হার্ডওয়্যার, সফটওয়্যারের দিকে মনোযোগ দেয়া হচ্ছে। যা নিজেদের দেশের ঘাটতি পূরণ করে বাইরের দেশে রপ্তানি করা হবে।

[৬] তিনি আরও বলেন, বিনিয়োগকারীদের সুবিধাগুলো বিবেচনা ও কপি রাইট বিষয়গুলোকে আইনগতভাবে গুরুত্ব দেয়া হচ্ছে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নতশীল অর্থনৈতিক দেশে পরিণত হবে। সম্পাদনা: রাশিদ

 

  • সর্বশেষ