শিরোনাম
◈ নির্বাচনী হলফনামায় এনসিপি নেত্রী ডা. মাহমুদা আলমের ৩১ লাখ টাকার সম্পদ ও ৩০ ভরি স্বর্ণালংকার আছে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই ইরানের : ইসমাইল বাঘাই ◈ নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে এক জনের মরদেহ উদ্ধার করল যুক্তরাষ্ট্র পুলিশ ◈ আকাশপথে শক্ত অবস্থান গড়তে বিমানের মহাপরিকল্পনা: বহরে ৪৭ উড়োজাহাজ, যুক্ত হচ্ছে নতুন গন্তব্য ◈ বিদ্যুৎ-গ্যাস ঘাটতিতে থমকে যাচ্ছে শিল্প উৎপাদন, চাপ বাড়ছে অর্থনীতিতে ◈ রামেক হাসপাতালে শিশু মৃত্যুর রেকর্ড: তিন মাসে ৮৭১ জনের প্রাণহানি ◈ আমি আগে কইছিলাম, গরিবের কেউ নেই, অহন দেখি বিচার অইবো, দেখার অপেক্ষায় আছি: তনুর বাবা ◈ যুক্তরাষ্ট্রে দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় সন্দেহভাজন একজন গ্রেপ্তার: ওয়াশিংটন ডিসি দূতাবাসের বিবৃতি ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ ভ্রমণ সতর্কতা জা‌রি ক‌রে‌ছে অ্যামনেস্টি ও মানবাধিকার সংস্থাগুলো ◈ রাজশাহীতে শিক্ষিকা বনাম বিএনপি নেতার কাণ্ড নেপথ্যের ঘটনা নিয়ে যা জানাগেল

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২১, ০৩:৪৬ দুপুর
আপডেট : ০১ এপ্রিল, ২০২১, ০৩:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গরমে স্বস্তি দেবে আম-পুদিনার শরবত

ডেস্ক রিপোর্ট: বাজারে এখন কাঁচা আম বেশ সহজলভ্য। কাঁচা আম খেতে সবাই পছন্দ করেন। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। যা করোনাকালে আমাদের শরীরে খুবই প্রয়োজন। জাগোনিউজ২৪

ভিটামিন সি এর কারণে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। বিভিন্ন সংক্রমণ থেকে শরীরকে রক্ষা করে ভিটামিন সি। গরমের এ সময় শরীরের ভিটামিন সি এর চাহিদা পূরণে কাঁচা আমে ভরসা রাখুন।

কাঁচা আম বিভিন্ন উপায়ে খাওয়া যায়। তবে সঠিক পুষ্টি উপাদান পেতে এর শরবত খাওয়ার বিকল্প নেই। গরমে এক গ্লাস কাঁচা আমের শরবত খেলে যেন মুহূর্তেই স্বস্তি মেলে।

বিভিন্নভাবে কাঁচা আমের শরবত তৈরি করা যায়। তার মধ্যে সহজ একটি উপায় হলো কাঁচা আম ও পুদিনা পাতা দিয়ে তৈরি শরবত। পুদিনা পাতা শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে। চলুন তবে জেনে নেওয়া যাক শরবত তৈরির রেসিপি-

উপকরণ
১. কাঁচা আম ২ থেকে ৩টি
২. পুদিনা পাতা ১০-১২টি
৩. পরিমাণমতো চিনি
৪. স্বাদমতো বিট লবণ
৫. কাঁচা মরিচ
৬. এক লিটার পানি

পদ্ধতি

প্রথমে কাঁচা আমের খোসা ছড়িয়ে টুকরো করে কেটে নিন। এবার এতে পুদিনা পাতা, চিনি, বিট লবণ ও কাঁচা মরিচ মিশিয়ে নিন।

এ মিশ্রণটি ভালো করে মাখিয়ে ১০ মিনিট রেখে দিন। এরপর ব্লেন্ডারে অল্প করে পানি দিয়ে দিয়ে আমের মিশ্রণটি ব্লেন্ড করুন।

ভালো করে ব্লেন্ড করে নিতে হবে, যাতে আম পুরো মিহি হয়ে যায়। না হলে খেতে ভালো লাগবে না। বেশি ঘন হলে পানি মিশিয়ে নিতে হবে।

সেক্ষেত্রে পানি বেশি মিশিয়ে নিলে চিনি বা লবণের পরিমাণ সামান্য বেড়ে যেতে পারে। ঠাণ্ডা খেতে চাইলে কিছুক্ষণ ফ্রিজে রেখে খে

  • সর্বশেষ
  • জনপ্রিয়