শিরোনাম
◈ সংস্কার না হলে আরও কমতে পারে প্রবৃদ্ধি, সতর্ক করল আইএমএফ ◈ ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের অন্যতম অজনপ্রিয় সামরিক অভিযান: সিএনএনের বিশ্লেষণ ◈ এমপি নজরুলের দ্বিতীয় বিয়ে নিয়ে ধোঁয়াশা, কাজীর বক্তব্যে নতুন বিতর্ক ◈ স্বর্ণ-নগদ টাকা নিয়ে ভাতিজার সঙ্গে উধাও চাচি, থানায় অভিযোগ চাচার ◈ এলএনজি টার্মিনাল বিকল, বেড়েছে গ্যাস সংকট ◈ আইন প্রণয়ন ও কমিটি গঠনে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ টিআইবির ◈ বোয়িংয়ের পর এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ ◈ এনআইডি সংশোধনে মাঠ পর্যায়ে নিষ্পত্তি, অনলাইনে হবে ভোটার এলাকা পরিবর্তন ◈ পূর্বশত্রুতার জেরে রাজধানীতে বিএনপি কর্মী খুন ◈ ঘুষিকাণ্ডে বিতর্কে জড়ানোর পর প্রথমবার মুখ খুললেন পারেদেস

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২১, ০৪:১৮ দুপুর
আপডেট : ০১ এপ্রিল, ২০২১, ০৭:১১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডে ৯ মাসের মধ্যে সর্বোচ্চ মৃত্যু ৫৯, শনাক্ত ৬৪৬৯, সুস্থ ২৫৩৯

শাহীন খন্দকার, মহসীন কবির: [২] দেশে নভেল করোনাভাইরাসের সংক্রমণের হার বাড়ছে। মাত্র একদিনের ব্যবধানে দেশে উচ্চ ঝুঁকিপূর্ণ জেলা মাত্র ৬টি থেকে বেড়ে ৩১টি হয়ে গেছে। জেলাগুলো হলো, মৌলভীবাজার, মুন্সীগঞ্জ, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, নরসিংদী, খুলনা, নারায়ণগঞ্জ, রাজবাড়ি, ফেনী, নোয়াখালী, চাঁদপুর, শরীয়তপুর, লক্ষ্মীপুর, কুমিল্লা, বরিশাল, রাজশাহী, বগুড়া, নড়াইল, নীলফামারী, গাজীপুর, ফরিদপুর, ব্রাহ্মণবাড়িয়া, যশোর, মাদারীপুর, নওগাঁ, রংপুর, কিশোরগঞ্জ, নাটোর, টাঙ্গাইল ও কক্সবাজার।

[৪] স্বাস্থ্য অধিদফতরের সূত্র থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় দেশের জেলাগুলোকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে। এর মধ্যে যেসব স্থানে সংক্রমণের হার টানা দুই সপ্তাহ ১০ থেকে ২০ শতাংশ বা তার উপরে, সেগুলোকে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে বিবেচনা করা হয়েছে।

[৫] যেসব স্থানে সংক্রমণ হার ৫ থেকে ১০ শতাংশ সেসব স্থানকে মধ্যম ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়াও যে সব স্থানে শূণ্য থেকে পাঁচ শতাংশের মধ্যে সংক্রমণ হার আছে সেসব এলাকাকে নিম্ম ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে বিবেচনা করা হয়েছে।

[৬] এদিকে হাসপাতাল থেকে হাসপাতালে হন্নে হয়ে ছুটছে করোনা রোগীরা করোনার জন্য নির্ধারিত রাজধানীর নয়টি সরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) এখন রোগীদের ‘ঠাঁই নাই’ অবস্থা। মুগদা করোনা ডেডিকেটেড জেনারেল হাসপাতালের পরিচালক ডা. অশিন কুমার নাথ বলেন, মার্চ মাসের শুরুতে ৬০ জন রোগী ভর্তি থাকলেও বৃহস্পতিবার ২৯৯ জন করোনা রোগী ভর্তি আছে। ইতিপূর্বে এই হাসপাতালে আইসিইউ’তে বেড ছিলো ১৪টি। বর্তমানে ১৯টি করা হলেও আইসিইউতে শয্যা রোগীদের দেওয়া যাচ্ছে না।

[৭] এদিকে কুর্মিটোল, কুয়েত মৈত্রী, বিএসএমএমইউসহ মুগদা হাসপাতালের আইসিইউ ফাঁকা নেই। যতোই দিন যাচ্ছে হাসপাতালগুলোতে শয্যা এবং আইসিইউর সংকট প্রকট হচ্ছে। তালিকাভুক্ত অন্যতম সরকারি ডেডিকেটেড চারটি হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের জন্য নিবিড় পরিচর্যা আইসিইউ কোথাও ফাকা নেই। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছে।

[৮] তবে বৃহস্পতিবার ঢাকা মেডিকেল নতুন আরও ১০টি আইসিইউ শয্যা সংযুক্ত হলেও পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, যেহারে করোনা রোগী আসছে এতে আইসিইউ সংকট থেকেই যাচ্ছে। এদিকে রাজধানীর বেসরকারি হাসপাতালগুলোতেও সাধারণ শয্যা এবং আইসিইউতেই করোনা রোগীর চাপ বেড়েছে বলে জানালেন, চিকিৎসকরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়