শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২১, ১১:০৯ দুপুর
আপডেট : ০১ এপ্রিল, ২০২১, ১১:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খিলক্ষেতে বাসে উঠতে না পেরে যাত্রীদের কয়েক দফায় বিক্ষোভ ও রাস্তা অবরোধ

ওয়ালিউল্লাহ সিরাজ: [২] বৃহস্পতিবার (১ এপ্রিল) নিউজ২৪ এর খবরে দেখা যায়, বেশ কিছু যাত্রী রাস্তায় নেমে বিক্ষোভ করছে।

[৩] লাইভে এক যাত্রী বলেন, দেশের কোথাও করোনা নেই, আমরা সাধারণ মানুষ কাজে যেতে পারছি না। বাসের ভাড়া বাড়ানো হয়েছ, অর্ধেক যাত্রী নিয়ে বাস চলে যাচ্ছে, আমরা এখানে দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকেও বাসে উঠতে পারছি না।

[৪] অফিসগামী রিজওয়ান বলেন , একদিকে সড়কে এসে বাস পাওয়া যাচ্ছে না। অন্যদিকে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে। আবার অফিসও বন্ধ হচ্ছে না। আমি বলবো, অফিস চালু রেখে বাসে ৫০ শতাংশ যাত্রী পরিবহনের সিদ্ধান্ত সঠিক হয়নি। এতে স্বাস্থ্যবিধিও মানা সম্ভব হবে না।  জনগণের দুর্ভোগেরও বাড়বে।

[৫] নিউজে দেখা গেছে, খিলক্ষেত সড়কের দুপাশ বন্ধ। সহস্রাধিক যাত্রী সড়কে অবস্থান নিয়ে আছেন। তাদের বেশিরভাগই অফিসগামী। সড়কের দুপাশে সারি সারি গাড়ি। গাড়িতে থাকা যাত্রীরাও নেমে এসেছেন রাস্তায়। ট্রাফিক পুলিশ বিক্ষোভকারীদের বুঝিয়ে সড়ক থেকে তুলে দেওয়ার চেষ্টা করছেন।

[৬] গতকাল বুধবার থেকে বাসে অর্ধেক যাত্রী ও ৬০ ভাগ ভাড়া বাড়ানো কার্যকর হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়