শিরোনাম
◈ ইরান যুদ্ধের অভিঘাত: তেলের দামে উল্লম্ফন, চাপে বিশ্ব অর্থনীতি ◈ ব্যাংকে হামলার পর কড়া বার্তা ইরানের, লক্ষ্য যুক্তরাষ্ট্র-ইসরায়েলের অর্থনৈতিক কেন্দ্র ◈ আপৎকালীন জ্বালানির জন্য ভারতের কাছে ডিজেল চাওয়া হয়েছে: জ্বালানিমন্ত্রী ◈ ‘চতুর্থ উত্তরসূরী’: ইরানের দীর্ঘ যুদ্ধের পরিকল্পনা ◈ দায়িত্বের বাইরে মন্তব্য না করতে মন্ত্রী-এমপিদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী ◈ বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের নির্বাচনে অনিয়ম ও কারসাজি তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠন ◈ রানার আগুনে বোলিং, পাকিস্তানকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ ◈ ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ◈ বিদেশি ঋণে চাপ বাড়ছে: পাওয়ার চেয়ে পরিশোধেই বেশি ব্যয় ◈ জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২১, ০৯:৫৯ সকাল
আপডেট : ০১ এপ্রিল, ২০২১, ০৯:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মিয়ানমারে সামরিক সরকারের হাতে আটক দেশটির নেত্রী সুস্থ আছেন সু চি, জানালেন আইনজীবী

তাহমীদ রহমান: [২] এক ভিডিও কনফারেন্সে তাকে সুস্থ দেখা গেছে। মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর আটক সু চির শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তাঁর আইনজীবীরা। এই নেত্রীর সঙ্গে বৈঠকের পর এক বিবৃতিতে তাঁর সুস্থতার বিষয়টি জানান আইনজীবীরা। এনডিটিভি,রয়টার্স

[৩] সু চি তার আইনজীবীদের সঙ্গে সামনাসামনি সাক্ষাৎ করতে চেয়েছেন এবং পুলিশের উপস্থিতিতে ভিডিও কনফারেন্সে দীর্ঘ আলোচনা করতে রাজি হননি।

[৪] দেশটির নেত্রীকে কোথায় রাখা হয়েছে সেটা স্পষ্ট নয়। জান্তা সরকার অজ্ঞাত স্থান থেকেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে সু চিকে আদালতের কার্যক্রমে যুক্ত করে। তবে সাধারণের সঙ্গে আলাপ কিংবা নিজের অবস্থা সম্পর্কে জানানোর সুযোগ নেই তাতে।

[৫] মিয়ানমারের নির্বাচিত সরকারকে অভ্যুত্থানের মাধ্যমে উৎখাতের দিনই সামরিক বাহিনীর হাতে আটক হন সু চি। তার বিরুদ্ধে অবৈধভাবে ছয়টি রেডিও আমদানি ও করোনাভাইরাস বিধিনিষেধ ভঙ্গের অভিযোগে মামলা দায়ের করেছে জান্তা সরকার। এছাড়া সম্প্রতি দুটি সংবাদ সম্মেলনে সু চির বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ এনেছে সামরিক সরকার। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়