শিরোনাম
◈ জ্বালানি সংকট মোকাবিলায় এশীয় দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের ◈ দেশে প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন শুরু, মিলতে পারে দিনে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ মার্কিন বাহিনীর হাতে ইরানি জাহাজ আটক, পাল্টা হুঁশিয়ারি তেহরানের ◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২১, ০৪:১৯ সকাল
আপডেট : ০১ এপ্রিল, ২০২১, ০৪:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাবেক মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের ‘কেউ মনে রাখে না’ কবিতা ভাইরাল

ডেস্ক রিপোর্ট : সাবেক মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের একটি কবিতা দেশ জুড়ে ভাইরাল হয়েছে। ১৫ মার্চ সকালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে তিনি এই কবিতাটি লিখেন।

মন্ত্রিপরিষদ সচিব থেকে অবসরে যাওয়ার পরে তিনি বর্তমানে তিন বছরের চুক্তিতে নিউইয়র্কে বিশ্বব্যাংকের ‘বিকল্প নির্বাহী পরিচালক’ হিসেবে দায়িত্ব পালন করছেন । কবিতায় বর্তমান সময়ের বাস্তবতা তুলে ধরেছেন।

আপনাদের জন্য কবিতাটি হুবহু তুলে ধরা হলো।
____________________________
কেউ মনে রাখে না
(-শফিউল আলম)

চাকুরির অবসরে
জীবনের অবসানে
কেউ মনে রাখে না।
ভালবাসা ফুরালে
মনের ঠাঁই হারালে
কেউ মনে রাখে না।
দাপুটের দাপাদাপি
স্বজনের লাফালাফি
কেউ মনে রাখে না।
রবিটা ডুবে গেলে
গোধূলিটা মিলালে
কেউ মনে রাখে না।
সুসময় শেষ হলে
দুঃসময় নেমে এলে
কেউ মনে রাখে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়