শিরোনাম
◈ জামিনে মুক্তি পেয়েছেন বাউলশিল্পী আবুল সরকার ◈ বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে ভিসা চালু করবে ভারত: পররাষ্ট্র উপদেষ্টা ◈ হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য, কোন পথে সমাধান ◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২১, ১২:৩১ রাত
আপডেট : ০১ এপ্রিল, ২০২১, ১২:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈশ্বরদীতে গলাকাটা লাশ উদ্ধার

রিয়াদ ইসলাম: পাবনার ঈশ্বরদীতে আনোয়ার খাতুন (৬৫) নামের এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার সন্ধ্যা ছয়টায় সদরের স্কুলপাড়া এলাকার নিজের বাড়ি থেকে ওই লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত আনোয়ারা হাবিবুর রহমানের স্ত্রী।

পুলিশ স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের বরাত দিয়ে জানায়, নিহত আনোয়ারার তিন ছেলে ও দুই মেয়ে চাকুরী-ব্যবসার সুবাদে পাবনা ও ঢাকায় বসবাস করেন। তিনি তার স্বামীকে নিয়ে ওই বাড়িতে থাকতেন। তাঁর স্বামী মানসিক ভারসাম্যহীন। এ সুযোগে কে বা কারা তাঁকে গলা কেটে হত্যা করেছে।

নিহতের ছেলে কিরণ সাংবাদিকদের বলেন, মঙ্গলবার সকাল থেকে তাঁর মায়ের মোবাইলে একাধিক বার যোগাযোগ করা হলেও ফোনে পাওয়া যায়নি। উপায় না পেয়ে তাঁর বন্ধু চপলকে বাড়িতে খোঁজ নিতে বলে। সন্ধ্যায় গিয়ে দেখেন ঘরে বৃদ্ধার রক্তাক্ত লাশ পড়ে আছে। এরপর তাঁর চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসেন। পরে পুলিশে খবর দেওয়া হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, সংবাদ পেয়ে ঘরের ভেতর থেকে গলাকাটা অবস্থায় বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। কী কারণে হত্যা করা হয়েছে তা জানা যায়নি। তবে পুলিশ তদন্ত শুরু করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়