শিরোনাম
◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু ◈ ১৫৩টি স্বর্ণের বার লুকানো ছিল বিমানের টয়লেটে ◈ এক-এগারো রহস্যে নতুন মোড়: গ্রেপ্তার দুই জেনারেলের মুখে চাঞ্চল্যকর তথ্য ◈ ১১ জেলায় নতুন ডিসি নিয়োগ ◈ প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার ◈ আসন্ন সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা করবে এনসিপি, রাতে জরুরি সংবাদ সম্মেলন ◈ ৫০০ টাকার ভাড়া নিয়ে টানাপোড়েন: চিকিৎসা না পেয়ে নবজাতকের মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২১, ১২:৩৫ রাত
আপডেট : ০১ এপ্রিল, ২০২১, ১২:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জনসমাগম ঘটে এমন সকল কর্মসূচি স্থগিত ঘোষণা বিএনপির

আতাউর অপু: মহান স্বাধীনতা দিবসে পুলিশের গুলিতে কয়েক জনের মৃত্যু ও যুবলীগ-ছাত্রলীগের বিরুদ্ধে সন্ত্রাস-নৈরাজ্যের অভিযোগ এনে আহ্বান করা সব কর্মসূচি স্থগিত করেছে বিএনপি। বৃহস্পতিবার (১ এপ্রিল) বিএনপির ৩ সংগঠনের বিক্ষোভসহ কর্মসূচি স্থগিতের বিষয়ে বুধবার (৩০ মার্চ) রাতে বিবৃতিতে দিয়েছে দলটি।

বৃহস্পতিবার দেশের সকল জেলা ও মহানগরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে যৌথ বিক্ষোভ মিছিলের কর্মসূচি ছিল।

বিবৃতিতে বলা হয়, মহান স্বাধীনতা দিবসে মানুষ হত্যা ও যুবলীগ-ছাত্রলীগের অব্যাহত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের দেশব্যাপী জেলা ও মহানগরে ১ এপ্রিলের যৌথ বিক্ষোভ কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে।

যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুক, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আবদুল কাদির ভুঁইয়া জুয়েল, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল স্ব স্ব সংগঠনের পক্ষ থেকে এ কর্মসূচি স্থগিত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়