শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২১, ০৬:২৭ বিকাল
আপডেট : ৩১ মার্চ, ২০২১, ০৬:২৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুক্তিযোদ্ধারা অস্ত্র জমা দিয়েছেন, ট্রেনিং নয়, স্বাধীনতাবিরোধীদের সব ষড়যন্ত্র প্রতিহত করা হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

সমীরণ রায়: [২] আ ক ম মোজাম্মেল হক আরও বলেন, বঙ্গবন্ধু, বাংলাদেশ এবং স্বাধীনতার চেতনায় আঘাত এলে বীর মুক্তিযোদ্ধারা বসে থাকবে না। দেশ স্বাধীন হওয়ার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে বীর মুক্তিযোদ্ধারা এখনও জেগে আছেন।

[৩] তিনি বলেন, যারা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় বাংলা ভাষা, বাঙালি জাতিসত্তা ও বাঙালির ন্যায়সঙ্গত অধিকারকে ধর্মের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছিল, তাদের উত্তরসূরিরাই আজ মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দেশে অরাজকতা সৃষ্টি করছে। এটা স্বাধীনতাবিরোধীদের ধারাবাহিক ষড়যন্ত্রের অংশ। তারা একাত্তরের পরাজয়ের গ্লানি আজও ভুলতে পারে নি।

[৪] মুক্তিযুদ্ধ মন্ত্রী বলেন, বীর মুক্তিযোদ্ধাগণ জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে। সে লক্ষ্যে সরকার কাজ করছে।

[৫] বুধবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঢাকা জেলা প্রশাসন আয়োজিত 'বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা' অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

[৬] ঢাকা জেলা প্রশাসক শহীদুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সচিব তপন কান্তি ঘোষ, ঢাকা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মারুফ হোসেন সরদারসহ, প্রশাসনের কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়