শিরোনাম
◈ ঢাবির জগন্নাথ হলের পাশে পরপর দুই ককটেল বিস্ফোরণ ◈ গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ ◈ অর্থনীতির ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত, বাংলাদেশের ঋণমান নিয়ে মুডিসের সুখবর ◈ আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম: ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়া প্রসঙ্গে আসিফ নজরুল ◈ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৩ জন ◈ দুই দিনে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে ২৭ কোটি ঘনফুট ◈ ইউএইতে ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, ২২ সেপ্টেম্বরের মধ্যে সমাধান চান প্রবাসীরা ◈ মক্কায় হামলার সতর্কতা জারি করে প্রত্যাহার করল সৌদি আরব ◈ ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা! ◈ শিক্ষার্থীর ফোন হাতুড়ি দিয়ে ভেঙে শিক্ষক বললেন, ‘নেক্সটে ফোন আনতে চিন্তা কইরো’

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২১, ০৫:১৮ বিকাল
আপডেট : ৩১ মার্চ, ২০২১, ০৫:১৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ার নন্দীগ্রামে নবনির্মিত ভূমি অফিস উদ্বোধন করলেন জেলা প্রশাসক

জিল্লুর রয়েল ঃ [২] বুধবার সকাল ১০ টায় জেলা প্রশাসক জিয়াউল হক নবনির্মিত উপজেলা ভূমি অফিস উদ্বোধন করেন।

[৩] এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার, নন্দীগ্রাম পৌরসভার মেয়র আনিছুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী শাহনেওয়াজ, থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোরশেদুল বারী ও নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা প্রমুখ।

[৪] এরপর তিনি নবনির্মিত নন্দীগ্রাম ইউনিয়ন ভূমি অফিস উদ্বোধন করেছেন। সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসক জিয়াউল হক নন্দীগ্রাম ২০ শয্যার হাসপাতাল পরিদর্শন করেন। এরপর তিনি নন্দীগ্রাম ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন। এ সময় ইউপি চেয়ারম্যান প্রভাষক আব্দুল বারী বারেকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়াও তিনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও নন্দীগ্রাম থানা পরিদর্শনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

 

  • সর্বশেষ