শিরোনাম
◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু ◈ ১৫৩টি স্বর্ণের বার লুকানো ছিল বিমানের টয়লেটে ◈ এক-এগারো রহস্যে নতুন মোড়: গ্রেপ্তার দুই জেনারেলের মুখে চাঞ্চল্যকর তথ্য

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২১, ০৪:৫৯ দুপুর
আপডেট : ৩১ মার্চ, ২০২১, ০৪:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় নন-ক্যাডার পরীক্ষা স্থগিত করেছে পিএসসি

সমীরণ রায়: [২] করোনাভাইরাসের কারণে ৪০তম বিসিএসের চলমান মৌখিক পরীক্ষা স্থগিত করে বাংলাদেশ কর্ম কমিশন (পিএসসি)। একই সঙ্গে নন-ক্যাডার একটি পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে পিএসসি।

[৩] বুধবার বাংলাদেশ কর্ম কমিশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯-এর ঊর্ধ্বমুখী সংক্রমণের পরিস্থিতিতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বস্ত্র অধিদপ্তরের দ্বিতীয় শ্রেণির (১০ম গ্রেড) ফটো টেকনিশিয়ান পদে প্রার্থীদের ৬ এপ্রিলে অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষা স্থগিত করা হলো। লিখিত পরীক্ষার পরিবর্তিত তারিখ ও সময় যথাসময়ে জানানো হবে।

[৪] এর আগে গত সোমবার পিএসসির বিশেষ সভায় ৪০তম বিসিএসের চলমান মৌখিক পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯-এর ঊর্ধ্বমুখী সংক্রমণের পরিস্থিতিতে ৪০তম বিসিএসের চলমান মৌখিক পরীক্ষা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো। মৌখিক পরীক্ষার পরিবর্তিত তারিখ যথাসময়ে জানানো হবে।

[৫] এদিকে, এর আগে গত মঙ্গলবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ও সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের (এসজিএফএল) নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়